সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী ডিভোর্সের মামলা করেছেন। আর তাই মেজাজ হারিয়ে নিজের পরিবারের ৭ জনকে খুন (Murder) করলেন এক ব্যক্তি। মৃতদের মধ্যে ৫টি শিশু। তারপর নিজেও আত্মহত্যা করলেন গুলি করে। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে আমেরিকায় (US)। পুলিশ একসঙ্গে ৮টি মৃতদেহ উদ্ধার করেছে ইনোক সিটি থেকে।
পুলিশ সূত্র জানিয়েছে, মৃত ৮ জনের শরীরেই গুলির ক্ষত পাওয়া গিয়েছে। এর মধ্যে ৩ জন প্রাপ্তবয়স্ক ও ৫ জন শিশু। খবর দেওয়া হয়েছে ওই পরিবারের বন্ধু ও আত্মীয়দের। ঘটনাস্থল খতিয়ে দেখে পুলিশের অনুমান, ৪২ বছরের মাইকেল হাইটই সকলকে খুন করে আত্মহত্যা করেছেন। মৃতদের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী, মা ও ৫টি শিশু। শিশুগুলির বয়স ৪ থেকে ১৭-র মধ্যে। তিনটি মেয়ে ও দু’টি ছেলে।
[আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগে বড়সড় রদবদল]
প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে গত ২১ ডিসেম্বর মাইকেলের স্ত্রী আদালতে ডিভোর্সের পিটিশন জমা দিয়েছিলেন। শহরের মেয়র জিওফ্রে চেসনাটের দাবি, এই শহর খুবই ছোট জায়গা। সকলেই সকলকে চেনে। তিনি নিজেও মাইকেলকে চিনতেন। তাঁর সন্তানরা কার্যতই তাঁর বাড়ির উঠোনে খেলা করত। এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই বিস্মিত তিনি।
বিষয়টি সত্য়িই খুন ও আত্মহত্যা কিনা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে পুলিশ এও জানিয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনায় অন্য কাউকে জড়িত মনে করে কোনও রকম তল্লাশি চালানোর পরিকল্পনা নেই তাদের। তবে বছর দুয়েক আগেও এই পরিবারের কোনও ঘটনায় পুলিশ জড়িয়ে গিয়েছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন। সেই কারণেই ওই পরিবারকে তাঁরা চিনতেন বলে পুলিশ কর্তা জ্যাসন অ্যামিস দাবি করেছেন। তবে ঠিক কী ধরনের মামলা সে বিষয়ে বিশদে কিছু বলতে রাজি হননি তিনি।
[আরও পড়ুন: কুকুর মারতে পেশাদার শুটার! বিহারে সরকারি নির্দেশে ২ দিনে মারা হল ৩০টি সারমেয়]
সর্বশেষ খবর
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম