Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৭ জুলাই ২০২৬

ফের চমক, গলফ খেলতে গিয়ে বিয়ের আসরে ঢুকে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট

কনের গালে চুমুও খেলেন ডোনাল্ড ট্রাম্প, দেখুন ছবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০১৮, ১৭:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০১৮, ১৭:০৩

options
link
ফের চমক, গলফ খেলতে গিয়ে বিয়ের আসরে ঢুকে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কমাঝেমধ্যেই তিনি নিত্যনতুন কিছু করে ফেলেন। মানুষকে তথা বিশ্বকে চমকে দিতে তাঁর জুড়িদার আর কেউ নেই। তিনিই সর্বেসর্বা। আফগানরা নিজেদের হাতে তৈরি মেডেল উপহার দেওয়ার জন্য তাঁকেই নির্বাচন করে। কখন যে মুখ ফসকে কী বলে ফেলবেন তা নিয়ে তটস্থ গোটা বিশ্ব। তাই বলে তাঁকে পালটা কেউ কিছু বলবে?  কার ঘাড়ে কটা মাথা?  সেই তিনিই কিনা বিনা আমন্ত্রণে চলে গেলেন বিয়ে বাড়ি! অতিথি অভ্যাগতদের ভিড়ে এই মানুষটিকে দেখ ততক্ষণে সাড়া পড়ে গিয়েছে। কনেপক্ষ বরপক্ষ সকলেই শশব্যস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ সেই মানুষটি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

[‘তেল-যুদ্ধ’ চললে ফল ভাল হবে না, আমেরিকাকে হুমকি ইরানের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনাস্থল নিউজার্সি। সেখানকার বেডমিনিস্টার শহরের গলফ ক্লাবটি ডোনাল্ড ট্রাম্পের বড় প্রিয়। সাপ্তাহিক ছুটিতে সেখানেই সময় কাটাতে এসেছিলেন ট্রাম্প। ব্যক্তিগত চপারে চড়ে শহরের হেলিপ্যাডে নামার সময় হঠাৎই চোখ যায় কাছের বিয়েবাড়ির দিকে। সুন্দর ডেকরেশনের নান্দনিকতা তাঁকে মুগ্ধ করে। সঙ্গে থাকা নিরাপত্তারক্ষী ও অন্যান্য প্রতিনিধিদের প্রায় চমকে দিয়েই বিয়েবাড়িতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন প্রেসিডেন্ট। এদিকে বিশ্বের অন্যতম ভিভিআইপি তো আর যেখানে সেখানে এমনি এমনি চলে যেতে পারেন না। সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রাখতে হয়। এতো আর যে সে কেউ নয়, একেবারে আমেরিকার প্রেসিডেন্ট বলে কথা। সঙ্গে সঙ্গেই বিয়েবাড়ির দিকে দৌড়ান নিরাপত্তারক্ষীরা। সঙ্গে আসা প্রতিনিধিরাও জরুরি বৈঠকের সিদ্ধান্ত নেন। তবে সবকিছুকেই নিমেষে বন্ধ করে দেন ট্রাম্প। সাফ জানিয়ে দেন আচমকাই বিয়েবাড়িতে যেতে চান তিনি। প্রেসিডেন্টের ইচ্ছেকে অমান্য করবে কার সাধ্যি। গলফ কোর্সে যাওয়ার বদলে সদলবলে বিয়েবাড়িতেই ঢুকে পড়লেন ট্রাম্প।

[মার্কিন মুলুকে ছেয়ে গিয়েছে নিষিদ্ধ ড্রাগ ‘ট্রাম্প পিল’, উদ্ধার করল পুলিশ]

এদিকে অযাচিত অতিথি দেশের প্রেসিডেন্ট হবেন ভাবেননি কনের বাড়ির লোকজনও। একই অবস্থা বরের আত্মীয়দেরও। তাঁকে কোথায় বসানো হবে, কী খেতে দেওয়া হবে তা নিয়ে ততক্ষণে সাজ সাজ রব পড়েছে। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে বেশ কিছু ছবিও তুলে ফেলেছেন ট্রাম্প। যাওয়ার আগে কনের গালে চুমুও খেলেন প্রেসিডেন্ট।  ভিভিআইপি অতিথির সঙ্গে তোলা সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন অন্যান্য অতিথিরা। ইতিমধ্যেই তা ভাইরালও হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.