ইজরায়েলের চাপেই ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুলোধোনা করলেন আমেরিকার জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের ডিরেক্টার জো কেন্ট। একইসঙ্গে তিনি তাঁর পদ থেকে ইস্তফাও দিয়েছেন। বিশেষজ্ঞদের বলছেন, “কেন্টের এহেন মন্তব্য কার্যত মুখোশ খুলে দিয়েছে মার্কিন প্রেসিডেন্টের।”
মঙ্গলবার কেন্ট পদত্যাগ করে জানান, বিবেকের তাড়নাতেই তিনি ইস্তফা দিয়েছেন। ইরানের বিরুদ্ধে আমেরিকার এই সামরিক অভিযানকে তিনি কোনও মতেই সমর্থন করতে পারবেন না। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ইরান আমেরিকার জন্য কোনও বিপদ ছিল না। কিন্তু ইজরায়েলের চাপেই আমরা তেহরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছি।’ মার্কিন সরকারের জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিভাগ। ডিরেক্টার হিসাবে কেন্ট আমেরিকার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চিহ্নিত এবং বিশ্লেষণ করতেন। আমেরিকা-ইরান-ইজরায়েলের চলমান সংঘাতের আবহে কেন্টের পদত্যাগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত বিশ্লেষকদের।
আরও পড়ুন:
উল্লেখ্য, লাগাতার হামলায় আরও বেপরোয়া হয়ে উঠেছে ইরানও। পালটা সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই এবং আবু ধাবির জনবসতিপূর্ণ এলাকগুলিতে আক্রমণ করতে শুরু করেছে তারা। সোমবার ভোরে দুবাই বিমানবন্দরে আছড়ে পড়ে ইরানের একটি ড্রোন। এর জেরে দাউদাউ করে জ্বলতে থাকে বিমানবন্দরের একাংশ। তড়িঘড়ি সেখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় যাত্রীদের। তবে ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই আবু ধাবিতে আছড়ে পড়ে ইরানের ক্ষেপণাস্ত্র।
সর্বশেষ খবর
-
পাওনা টাকা শোধ না দেওয়ার ‘শাস্তি’, তরুণীর পোশাক খুলে দিল পাওনাদাররা, তুলল ভিডিও!
-
বধূ নির্যাতনের ধারা প্রয়োগে আর আইনত বিয়ে বাধ্যতামূলক নয়, জানাল হাই কোর্ট
-
‘শুধু নিজের প্রচার’, নেপালে ত্রাণ বিলোতে গিয়ে কটাক্ষের শিকার সোনু সুদ, দিলেন পালটা জবাবও
-
রিয়াল-লিভারপুল তারকা-সহ আসছে উরুগুয়ে! বদল পানামা ম্যাচের তারিখের, কবে মুখোমুখি ভারত?
-
দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা ‘গতিদানব’ গাড়ির! ঘটনাস্থলেই মৃত্যু ৮ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার