সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার (USA) সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার কারিগর বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। তাঁর সঠিক নেতৃত্বে ভর করেই শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলেছে দুই দেশ। ভারতের বিদেশমন্ত্রীকে এভাবেই প্রশংসায় ভরিয়ে দিলেন আমেরিকার বিদেশ দপ্তরের ডেপুটি সেক্রেটারি (ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস) রিচার্ড ভার্মা। তিনি বলেন, জয়শংকর না থাকলে ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক এই জায়গায় পৌঁছতে পারত না।
ভারতীয় বিদেশমন্ত্রীর সফরের শেষ দিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু। সেখানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় মার্কিন আধিকারিক। ওই অনুষ্ঠানেই ভারতের বিদেশমন্ত্রীর ভূয়সী প্রসংসা করেন মার্কিন সচিব। প্রসঙ্গত, দীর্ঘদিন মার্কিন রাষ্ট্রদূত হিসাবে ভারতে কাজ করেছেন রিচার্ড। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসাবে মার্কিন রাষ্ট্রদূত হয়ে ভারতে এসেছিলেন তিনি। সেই সময় থেকেই জয়শংকরের কাজের সঙ্গে পরিচিত রিচার্ড ভার্মা।
[আরও পড়ুন: বিশ্বকাপের ৪ দিন আগেই ধাক্কা ভারতের, দল ছেড়ে তড়িঘড়ি মুম্বই ফিরলেন বিরাট]
অনুষ্ঠানে তিনি বলেন, “এই শতকের সবচেয়ে প্রভাবশালী ও তাৎপর্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে ভারত ও আমেরিকার মধ্যে। দুই দেশের মধ্যে দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার অন্যতম প্রধান কারিগর এস জয়শংকর। তাঁর নেতৃত্ব না থাকলে দুই দেশের সম্পর্ক আজ এত ভালো পর্যায়ে পৌঁছতে পারত না।” মহাত্মা গান্ধী ও মার্টিন লুথার কিং-এর আদর্শের উপর ভিত্তি করেই দুই দেশের বন্ধুত্ব গড়ে উঠেছে বলে জানান রিচার্ড। আন্তর্জাতিক ক্ষেত্রেও ব্যাপক প্রভাব ফেলবে এই দ্বিপাক্ষিক সম্পর্ক। ভারতীয় রাষ্ট্রদূতের আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন শতাধিক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিত্ব। দেশের উন্নতিতে তাঁদের অবদানের কথাও তুলে ধরেন রিচার্ড।
[আরও পড়ুন: রোহিতকেই ভয় পাচ্ছে বাবর আজমের পাকিস্তান, অকপটে জানিয়ে দিলেন শাদাব খান]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা