Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
যুদ্ধের ঘনঘটা
USA Iran

ইরানের রণতরী-কর্মীদের ‘বন্দি’ রাখতেই হবে, ভারত মহাসাগরীয় এলাকায় ‘নির্দেশিকা’ ট্রাম্পের

যুদ্ধের আবহে ইরানি রণতরীকে 'আশ্রয়' দিয়েছে শ্রীলঙ্কা। এই সিদ্ধান্তেই ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, ইতিমধ্যেই শ্রীলঙ্কা সরকারের উপর চাপ দিচ্ছে মার্কিন প্রশাসন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৬, ১২:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৬, ১২:৩৪

options
link
ইরানের রণতরী-কর্মীদের ‘বন্দি’ রাখতেই হবে, ভারত মহাসাগরীয় এলাকায় ‘নির্দেশিকা’ ট্রাম্পের zoom
যুদ্ধের আবহে ইরানি রণতরীকে 'আশ্রয়' দিয়েছে শ্রীলঙ্কা। প্রতীকী ছবি।

মুখে নিরপেক্ষ থাকার কথা বললেও যুদ্ধের আবহে ইরানি রণতরীকে ‘আশ্রয়’ দিয়েছে শ্রীলঙ্কা। এই সিদ্ধান্তেই ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, ইতিমধ্যেই শ্রীলঙ্কা সরকারের উপর রীতিমতো চাপ দিচ্ছে মার্কিন প্রশাসন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ইরানি জাহাজের যে কর্মীরা আপাতত শ্রীলঙ্কায় রয়েছেন তাঁদের ইরানে ফেরানো যাবে না। তবে দুই দেশের তরফ থেকে সরকারিভাবে এই নিয়ে কিছু বলা হয়নি। কেবল শ্রীলঙ্কা নয়, এই ইস্যুতে ভারতের সঙ্গেও ট্রাম্প প্রশাসন যোগাযোগ রাখছে বলে সূত্রের খবর।

ভারতের সঙ্গে মহড়া করতে অতিথি হয়ে আসা ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনার উপর আছড়ে পড়ে মার্কিন টর্পেডো। ৮৭ জনের মৃত্যু হয়। বুধবার এই ঘটনা ঘিরে কূটনৈতিক মহলে শুরু হয়ে যায় নানা টানাপোড়েন। তারপরই জানা যায়, বৃহস্পতিবার কলম্বো বন্দরে এসে পৌঁছেছে ইরানের আরেক যুদ্ধজাহাজ আইআরআইএনএস বুশেহর। ওই জাহাজে ২০৮ জন রয়েছেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা দিশানায়েকে জানিয়েছেন, আইআরআইএনএস বুশেহরের ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। মানবিক কারণেই জাহাজটিকে শ্রীলঙ্কায় আশ্রয় দেওয়া হয়েছে। জাহাজ থেকে কর্মীদের নিরাপদে বের করা হয়েছে।

Advertisement

কেবল শ্রীলঙ্কা নয়, ভারতকেও একই পথে হাঁটতে হবে বলেই দাবি মার্কিন প্রশাসনের। এই মর্মে নাকি ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূতের সঙ্গেও আলোচনা করেছেন হাওয়েল।

বিখ্যাত সংবাদসংস্থা র‍য়টার্স সূত্রে খবর, আইআরআইএনএস বুশেহর শ্রীলঙ্কায় নোঙর করার পরেই নড়েচড়ে বসেছেন কলম্বোর মার্কিন দূতাবাসের দায়িত্বে থাকা জেন হাওয়েল। মার্কিন প্রশাসনের তরফ থেকে তাঁকে জানানো হয়েছে, আইআরআইএনএস বুশেহরের কর্মী বা আইআরআইএস ডেনার যেসব কর্মী জীবিত রয়েছেন তাঁদের ইরানে ফেরানো যাবে না। ওই বন্দিদের ব্যবহার করে ইরান যেন কোনও প্রোপাগান্ডা ছড়াতে না পারে, শ্রীলঙ্কাকে সেটাও নিশ্চিত করতে হবে বলেই সাফ জানিয়েছে মার্কিন প্রশাসন।

কেবল শ্রীলঙ্কা নয়, ভারতকেও একই পথে হাঁটতে হবে বলেই দাবি মার্কিন প্রশাসনের। এই মর্মে নাকি ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূতের সঙ্গেও আলোচনা করেছেন হাওয়েল। যদিও আইআরআইএস ডেনার মৃতদের দেহাবশেষ ইরানের হাতে তুলে দেওয়ার জন্য শ্রীলঙ্কার কাছে আবেদন জানিয়েছে তেহরান। মার্কিন চাপের মুখে সেই কাজ কত দ্রুত করতে পারবে শ্রীলঙ্কা, সেই নিয়ে প্রশ্ন রয়েছে। আমেরিকার দাবি, ইরানের সঙ্গে সংঘাত যতদিন পর্যন্ত না মিটছে ততদিন পর্যন্ত ইরানের যুদ্ধজাহাজ বা ইরানি কর্মী কাউকেই ‘মুক্তি’ দিতে পারবে না শ্রীলঙ্কা। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.