সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইনশৃঙ্খলার রক্ষকবচ যিনি, সমাজকে যিনি সভ্যতার পাঠ দেন, সেই তিনিই হয়ে উঠলেন ঘাতক। মার্কিন (America) মুলুকে মদ্যপ অবস্থায় নিজের স্ত্রীকে গুলি করে খুন করলেন এক বিচারপতি। সহধর্মিনীকে হত্যার পর ফোন করে সহকর্মীকে তিনি জানান, আগামিকাল আদালতে আসা হবে না, পুলিশি হেফাজতে থাকব। বাস্তবিক স্ত্রীকে হত্যায় অভিযুক্তকে তাঁর বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারির সময় অবাক বনে যান তদন্তকারীরা। কারণ বিচারকের বাড়ি থেকে রীতিমতো ‘অস্ত্রের ভাণ্ডার’ মিলেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৭২ বছরের অভিযুক্ত বিচারপতির নাম জেফ্রি ফার্গুসন। তিনি অরেঞ্জ কান্ট্রি সুপিরয়র আদালতের বিচারপতি। হত্যা করেছেন স্ত্রী শার্লিকে (৬৫)। ঘটনার দিন বাড়ির কাছেই একটি রেস্তোরায় খেতে যাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে বচসায় জড়ান ফার্গুসন। শার্লির আইনজীবী জানিয়েছেন, তর্ক চলাকালীন এক সময় শার্লির দিকে বন্দুক দিয়ে গুলি ছোড়ার ভঙ্গি করেন ফার্গুসন। শার্লি পালটা বলেন, আসল বন্দুক দিয়েই খুন করো। এর পরেই কোমর থেকে বন্দুক বের করে স্ত্রীর বুক লক্ষ্য করে গুলি চালিয়ে দেন বিচারপতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় শার্লির।
[আরও পড়ুন: সুনাকের মুখে রাম নাম, ‘রাম কথা’ অনুষ্ঠানে ধর্মীয় বিশ্বাস নিয়ে অকপট ব্রিটিশ প্রধানমন্ত্রী]
ফার্গুসন নিজেই আপতকালীন নম্বর ৯১১-এ ফোন করে জানান, আমার স্ত্রী গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ বিচাপতির বাড়ি পৌঁছালে চমকে যায়। শার্লির দেহ উদ্ধারের পাশাপাশি ওই বাড়ি থেকে উদ্ধার হয় ৪৭টি আগ্নেয়াস্ত্র। ২৬ হাজার রাউন্ড গুলি। এর পরেই মার্কিন পুলিশ গ্রেপ্তার করে ফার্গুসনকে। আদালতে তোলা হয় তাঁকে। ২০১৫ সাল থেকে বিচারপতি পদে থাকা ফার্গুসন আদালতে দাঁড়িয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর আইজীবীর মন্তব্য, শার্লি মারা গিয়েছেন ঠিকই। তবে স্ত্রীকে খুনের অভিসন্ধি ছিল না তাঁর মক্কেলের। এটা নিছক দুর্ঘটনা। আদালত এখনও পর্যন্ত মামলার রায় দেয়নি।
[আরও পড়ুন: ‘আমাদের বন্ধুত্ব অটুট থাকবে’, পাকিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বার্তা চিনের]
সর্বশেষ খবর
-
নেপালে ধেয়ে আসছে মৃত্যুবান! ৫ মাস আগেই সতর্ক করেছিল জোড়া রিপোর্ট, তবু কেন উপেক্ষা?
-
প্রকৃতি আর প্রাণের বাঁধন! গাছে রাখি বেঁধে নজির গড়ল উলুবেড়িয়ার খুদে পড়ুয়ারা
-
৩ সপ্তাহে শেষ করতে হবে পুনর্তদন্ত, আর জি কর কাণ্ডে ডেডলাইন বেঁধে দিল হাই কোর্ট
-
বয়কট বিতর্ক ভুলে চূড়ান্ত নতুন সময়সূচি! আগামী বছরেই বাংলাদেশ সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া?
-
‘নারীদের নোংরাভাবে দেখিয়ে টাকা কামাচ্ছে, সেন্সর ছাড় দিল কেন?’, ‘টক্সিক’ নিয়ে ক্ষিপ্ত ‘হিন্দুত্ববাদী’ আন্নামালাই