সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মজা করতে গিয়ে কত বড় বিপদে হতে পারে তার জলজ্যান্ত উদাহরণ এই ঘটনা। ফ্লোরিডার (Florida) উইন্টার পার্কে প্রেমিকের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন এক তরুণী। রাতে মজার ছলে পুরুষসঙ্গীকে খালি স্যুটকেসে ঢুকতে বলেন। তিনিও মজা করে তাই করেন। পরে অসুবিধা বোধ করায় স্যুটকেস খুলতে বলেন। যদিও নেশাগ্রস্ত তরুণী কান দেননি। পরদিন সকালে ওই স্যুটকেসের পাশ থেকে প্রমিকের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নামে পুলিশ। দু’বছর মামলা চলার পর সম্প্রতি অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আমেরিকার (America) একটি আদালত।
জানা গিয়েছে, অনিচ্ছাকৃত খুনের ঘটনাটি ২০২০ সালে ফেব্রুয়ারি মাসের। ফ্লোরিডার উইন্টার পার্কে সেদিন রাতে প্রচুর মদ্যপান করেছিলেন তরুণী সারা বুন ও তাঁর প্রেমিক জর্জ তোরেস জুনিয়র। এরপর মজার ছলে জর্জকে একটি স্যুটকেসের মধ্যে ঢুকতে বলেন সারা। জর্জও মজা করে স্যুটকেসে ঢোকেন। সারা বাইরে থেকে চেন আটকে দেন। কিন্তু পরে অস্বস্তি বোধ করায় বারবার প্রেমিকাকে স্যুটকেস খুলতে বলেন জর্জ। এমনকী জানান, শ্বাস নিতে কষ্ট হচ্ছে তাঁর। কিন্তু নেশাগ্রস্ত সারা জর্জের আকুতিতে কান দেননি। উলটে আপন খেয়ালে নানা কথা বলতে থাকেন।
[আরও পড়ুন: পদ ছাড়বেন আগামী মাসেই, অশ্রুসজল চোখে ঘোষণা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর জেসিন্ডার]
যদিও সারাই এমারজেন্সি নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে। এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে তদন্তকারীরা। দীর্ঘদিন ধরেই এই ঘটনার মামলা চলছে আদালতে। সম্প্রতি আদালত সমন পাঠিয়ে গেপ্তারি পরোয়ানা জারি করেছে অভিযুক্ত সারা বুনের বিরুদ্ধে।
সর্বশেষ খবর
-
রাজ্যের সরকারি ওয়েবসাইটে জঙ্গিদের সাইবার হামলার আশঙ্কা! ‘এআই টাস্ক ফোর্স’ গড়ছে লালবাজার
-
এবার টয়ট্রেনে এআই ক্লাস! পুজোর আগেই নয়া প্রযুক্তির ‘এআই কোডিং এক্সপ্রেস’ দার্জিলিঙে
-
‘এটাই সেরা ডার্বি জয়’, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল ‘চাণক্য’ হাবাস
-
আলাদা হতে চেয়েও আটকে গেল চেনা ছকেই! কেমন হল বাঙালি তারকাখচিত ‘ক্লিন আপ কোম্পানি’?
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?