সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পায়ে চামড়ার বুট। মাথায় হ্যাট। কিন্তু দেহে এক ফালি সুতোও নেই। এভাবেই হাসি মুখে প্রকাশ্যে নগ্ন হলেন পুরুষ ও মহিলা পশু চিকিৎসার পড়ুয়ারা। দশ-কুড়িজন নয়, কুইন্সল্যান্ডের ৭০ জন ডাক্তারি পড়ুয়া বিনা পোশাকে করলেন ফটোশুট। এক-একটি ছবিতে আবার তাঁদের কোলে দেখা গেল সারমেয়। কিন্তু কেন এমন ফটোশুট? শুধুই কি শখে? না, তা নয়। এর পিছনে রয়েছে একটি বিশেষ মানবিক কারণ।

এঁরা জেমস কুক বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ছাত্রছাত্রী। বছর তিনেক আগে কলেজ প্রজেক্টের অংশ হিসেবেই এই ফটোশুট করেছিলেন তাঁরা। কখনও আস্তাবলে তো কখনও অফিসের চার দেওয়ালে বসে নানা পোজে নগ্ন ছবি শুট করা হয়। যে ছবিগুলি দিয়ে তৈরি হয়েছে ২০১৮ সালের ক্যালেন্ডার। আর তার থেকে প্রাপ্ত অর্থের একটা বড় অংশ খরা কবলিত কৃষকদের হাতে তুলে দিয়ে তাঁদের মুখে হাসি ফোটানোই এই শিক্ষানবিশদের উদ্দেশ্য।

তাঁদের মধ্যেই একজন জানান, “একটানা পড়াশোনা আর পরীক্ষার চাপ থেকেও যেমন স্বস্তি পেয়েছিলাম, তেমনই টাকা জোগাড়ের কাজটাও হয়েছিল। একেবারে নতুন অভিজ্ঞতা হয়েছিল। প্রথমে খানিকটা ইতস্তত লাগলেও পরে কোনও সমস্যা হয়নি। শুটিংয়ের সময় বেশ মজার মজার ঘটনাও ঘটেছিল। নগ্ন অবস্থায় সারমেয়দের সামলানো মোটেই সহজ ছিল না। তবে একটু অন্যরকমভাবে অর্থ উপার্জন করার একটা আলাদা মজা তো আছেই। এই অর্থেরই একটা অংশ রাখা ছিল কলেজের বার্ষিক উৎসবের জন্য।
[ব্লেন্ডারের সঙ্গে ‘সেক্স’ করতে গিয়ে এই কিশোরের কী দশা হল জানেন?]

আগামী বছরের জন্য তৈরি এই ক্যালেন্ডারের ১৫০০ কপি যদি বিক্রি হয়ে যায়, তাহলেই কেল্লা ফতে। চ্যারিটি খাতে তাহলে জমা পড়বে প্রায় দু’লক্ষ টাকা। যা কৃষকদের অনেকটাই সাহায্য করবে বলে আশা পড়ুয়াদের।
[রাম রহিমের সাজার ছায়ায় পিছোতে পারে ‘বাদশাহো’র মুক্তি!]
সর্বশেষ খবর
-
বিধায়কদের ক্লাস করাতে এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ ওম বিড়লা! মুখ্যমন্ত্রীর নিশানায় বাম-তৃণমূল
-
বিজ্ঞান জগতেও সমাদৃত শ্যামাপ্রসাদ! নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নামকরণে ‘ভারত কেশরী’
-
ব্রিজে ওঠার মুখে গাড়ির উপর ভেঙে পড়ল লোহার বার, বন্ধ বাগুইআটি ফ্লাইওভার
-
মিলবে ৫০ শতাংশ এরিয়ার! রাজ্য সরকারের সিদ্ধান্তে পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর
-
‘আকাশ’ থেকে ‘মনোজ’, আত্মসমর্পণের পথে না হেঁটে নতুন নামে আড়াল খুঁজছেন মাওবাদী নেতা