Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

স্কুলে পর্নসাইটে চোখ নাবালিকার, কারণ শুনে হতবাক শিক্ষিকা

কারণ জানলে আপনিও বাকরুদ্ধ হয়ে যাবেন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০১৭, ১৩:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০১৭, ১৩:৫২

options
link
স্কুলে পর্নসাইটে চোখ নাবালিকার, কারণ শুনে হতবাক শিক্ষিকা zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলে বসে ক্রমাগত পর্নসাইট সার্চ করছিল নয় বছরের বালিকাটি৷ বেশ কয়েকদিন ধরেই এই কাজ করে চলেছিল সে৷ খবর শিক্ষিকার কানে পৌঁছাতে সময় লাগেনি৷ হাতেনাতে পড়ুয়াকে ধরেও ফেলেন তিনি৷ এইটুকু বয়সে এমন সাইট খুলে কেন দেখছে সে? কোথা থেকেই বা জানতে পারল এই সাইটগুলির কথা? একের পর এক প্রশ্ন করেছিলেন শিক্ষিকা৷ কিন্তু উত্তর পেতেই বাকরুদ্ধ হয়ে গেলেন তিনি৷ যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না৷ কিন্তু কেন?

[স্ত্রীকে খুন করে বাড়ির উঠোনেই পুঁতে দিল স্বামী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কারণ, এই বয়সেই জীবনের কঠিন বাস্তবের সামনে দাঁড়িয়ে নয় বছরের বালিকাটি৷ দিনের পর দিন ধর্ষণের শিকার হয়েছে সে৷ নিজের সঙ্গে আদতে কী হচ্ছে? কিছুই বুঝতে পারত না একরত্তি শিশুটি৷ কিন্তু বুঝতে পারত কিছু তো একটা খারাপ হচ্ছে৷ তাই স্কুলের কম্পিউটারে পর্নসাইটগুলি খুঁজে সে জানার চেষ্টা করছিল কী হচ্ছে তার সঙ্গে৷ এখানেই শেষ নয়, ছোট্ট শিশুর উপর এই অমানবিক অত্যাচার দিনের পর দিন কে করে গিয়েছে জানেন? তার জন্মদাতা বাবা৷

[করণের জন্মদিনে ভাইরাল আরিয়ান ও সারার ছবি, মাঝে শাহরুখ]

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আমেরিকার সান অ্যান্টিনিও এলাকায়৷ নয় বছরের বালিকার মুখে এ কথা শুনে প্রথমে হতবাক হয়ে গিয়েছিলেন শিক্ষিকা৷ কিছুক্ষণ পরে তিনি খবর দেন অমেরিকার শিশুসুরক্ষা পরিষেবার আধিকারিকদের৷ তাঁদের শিশুটি জানায়, গত এক বছর ধরে তাকে ও তার দিদিকে যৌননিগ্রহ করে চলেছে তাদের বাবা৷ এর জেরে বেশ কয়েকবার অসুস্থও হয়ে পড়েছিল সে৷ কী হচ্ছে বুঝতে না পারলেও বাবা যে তাদের সঙ্গে খারাপ কিছু করছে তা বুঝে গিয়েছিল শিশুটি৷ তাই ইন্টারনেট ঘেঁটে বিষয়টি জানার চেষ্টা করছিল৷ শিশুর বয়ানের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ৩১ বছরের ওই ব্যক্তিকে৷ পুলিশ জানতে পেরেছে, আগেও ধর্ষণের অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে৷

[শিশু থেকে ‘ঈশ্বর’ হওয়ার কাহিনি বলল ‘শচীন: দ্য বিলিয়ন ড্রিমস’]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.