সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচ্ছা, গুপী গাইন বাঘা বাইন ছবির সেই যুদ্ধে যাওয়ার দৃশ্য মনে আছে? যেখানে হাল্লার সেনাপতি সৈন্যদের শুণ্ডির উদ্দেশে রওনা হতে বলছে। কিন্তু বহুদিন ধরে অভুক্ত, আধপেটা খাওয়া সৈন্যদের আর সেই বল নেই যুদ্ধে যাওয়ার মতো। তখনই গুপীর গানের জাদুতে আকাশ থেকে হাঁড়ি হাঁড়ি নানা রকম মণ্ডা-মিঠাই নেমে এল মাটিতে। তাই খাওয়ার জন্য উট, ঘোড়া থেকে একলাফে নেমে পড়িমড়ি করে ছুটছে। মিঠাইয়ের হাঁড়ি নিয়ে রীতিমতো খণ্ডযুদ্ধ চলছে। বা সেই দৃশ্য যেখানে গারদের পারে বসে গুপী-বাঘার ভূতুড়ে ৫৬ ভোগের উপর লাফিয়ে পড়েছে অভুক্ত কারারক্ষী। সত্যি, ঠিক করে যারা খেতেই পায় না তাদের দিয়ে কি দেশজয় করা যায়!
তবে সেলুলয়েডের সেই দৃশ্য যে শুধুই কল্পনা নয়, তা প্রমাণ করে দিল পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানের এক বিয়েবাড়িতে ভোজের ইউটিউব ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তাই নিয়ে নেটিজেনদের মশকরার পাত্র হয়েছে পাকিস্তান। অবিকল যেন সত্যজিৎ রায়ের সেই কালজয়ী ছবির দৃশ্য। যেখানে মণ্ডা-মিঠাইয়ের বদলে সারি সারি টেবিলে সাজানো গামলা। তাতে রয়েছে জিভে জল এনে দেওয়া বিরিয়ানি। বিরিয়ানির সুবাসে বুঁদ অনুষ্ঠানে আসা বহু মানুষ। তারপর অনুষ্ঠান বাড়ির মেরাপ-বাঁশ ভেঙে দিয়ে সেই বিরিয়ানির উপর ঝাঁপিয়ে পড়ছে হাজার হাজার অভুক্ত জনতা। তাদের সেই গোগ্রাসে বিরিয়ানির খাওয়ার দৃশ্য আপনাকে ছবির কথা মনে করাবেই।
এ দৃশ্য থেকেই উঠেছে আরও কিছু প্রশ্ন। এই কি তবে পাকিস্তানের অন্দরের নির্মম ছবি? যে দেশের মানুষ ঠিক করে খেতে পায় না, দু’বেলার আম জনতার মুখে খাবার তুলে দিতে পারে না সেই দেশের সরকার, তারাই কি না পড়শি দেশ ভারত জয় করার স্বপ্ন দেখে? নেটিজেনরা প্রশ্ন তুলছেন, পেটে খিদে নিয়ে কাশ্মীর দখল করার দিবাস্বপ্ন দেখছে পাকিস্তান। আগে সরকার দেশের নাগরিকদের খাদ্য সুরক্ষার কথা ভাবুক, তারপর নয় ভারতে হামলা করার কথা ভাববে। জঙ্গি-বোমার আতুঁরঘর পাকিস্তানের এই নির্মম সত্য আর কারও জানতে বাকি নেই। শুধু সেই দেশের সরকারই বোঝে না। তাই তো হাল্লার মন্ত্রীর মতো যুদ্ধের রাস্তা ছেড়ে জনকল্যাণের কথা মাথায় আসে না নওয়াজ শরিফ সরকারের।
সর্বশেষ খবর
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর
-
হেপাইটাইটিস বি পজিটিভ রোগীর ত্বকে সফল অস্ত্রোপচার, দেবেন মাহাত মেডিক্যালে অসাধ্যসাধন
-
জোড়া গোলে স্বপ্নের ফেরিওয়ালা কেন, শেষ ষোলোয় ইংল্যান্ড, বিশ্বকাপে কঙ্গোর রূপকথায় ইতি
-
অযোধ্যা পাহাড়ের হোটেলে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, কীভাবে এসটিএফের জালে অদিতির স্বামী দেবরাজ?
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত