Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

পকেটেই ফাটল স্যামসাং স্মার্টফোন, ভাইরাল আতঙ্কের সেই ভিডিও

দেখে নিন ঠিক কী ঘটেছিল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৮, ২০১৭, ১৫:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৮, ২০১৭, ১৫:৩২

options
link
পকেটেই ফাটল স্যামসাং স্মার্টফোন, ভাইরাল আতঙ্কের সেই ভিডিও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনের ব্যক্তির সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলেন। কিন্তু ঠিক তার পরের মুহূর্তে যে এমন কাণ্ড ঘটবে, ভাবতেও পারেননি এক যুবক। পকেটে রাখা স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড ডুয়োস স্মার্টফোনটি আচমকাই ফেটে যায়। হকচকিয়ে মাটিতে পড়ে যান ওই ব্যক্তি। যদিও ভালয় ভালয় এ যাত্রা পার পেয়ে গিয়েছেন।

[জানেন, কেন গসিপে বেশি মেতে ওঠেন মহিলারা?]

কয়েক মাস আগেই একাধিক স্যামসাং স্মার্টফোন ফেটে যাওয়ার ঘটনা সামনে এসেছিল। এমনকী মোবাইল ফেটে মৃত্যুর খবরও উঠে এসেছিল শিরোনামে। পাওয়ার ব্যাঙ্কে অথবা মোবাইল চার্জে দিয়ে ফোনে কথা বলতে বা হেডফোনে গান শুনতে নিষেধ করা হয়। সেক্ষেত্রেই দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু ইন্দোনেশিয়ার এই ঘটনায় যুবক তেমন কিছুই করছিলেন না। জামার বুক পকেটে রাখা ছিল তাঁর স্মার্টফোনটি। আর আচমকাই তা ফেটে জামায় আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে এক ব্যক্তি এসে জামাটি খুলে নেওয়ায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ওই যুবক। প্রশ্ন উঠছে, ফোনটি ব্যবহার না করা সত্ত্বেও কীভাবে আগুন লাগল? জানা যাচ্ছে, স্যামসাংয়ের ওই ফোনে কোম্পানির আসল ব্যাটারি ছিল না। সস্তার কোনও ব্যাটারি ব্যবহারের জন্যই তা ফেটে যায়। গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল সাইটে।

Advertisement

প্রতিটি মোবাইল প্রস্তুতকারক কোম্পানিই তাদের ক্রেতাদের সেই কোম্পানির পার্টস কেনারই পরামর্শ দেয়। এতে মোবাইল যেমন বেশি দিন ব্যবহার করা যায়, তেমনই থাকে নিরাপদ। কিন্তু এক্ষেত্রে ওই যুবক তা না করাতেই এমন কাণ্ডের শিকার হতে হল তাঁকে। গোটা বিষয়ে ওই যুবকের জন্য দুঃখপ্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার মোবাইল প্রস্তুতকারক কোম্পানি স্যামসং। আন্তর্জাতিক ডেটা কর্পোরেশনের রিপোর্ট অনুযায়ী, চলতি বছর মে মাস পর্যন্ত বিশ্ববাজারে মোবাইল বিক্রিতে শীর্ষস্থানে ছিল স্যামসং। তাই বিস্ফোরণের ঘটনার সঙ্গে সংস্থার নাম জড়ানোয় অস্বস্তিতে তারা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[যদি যেতে হয় ঘুমের দেশে, তবে খেতেই হবে এই খাবারগুলি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.