সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দৈত্যাকার বা দু’মুখো কচ্ছপের কাহিনি মা-ঠাকুরমার মুখে শুনতে বাচ্চারা বেশ ভালবাসে। মনে মনে কচ্ছপের তেমন একটা চেহারাও তৈরি করে ফেলে তারা। কিন্তু এবার একটি কচ্ছপ শুধু বাচ্চাদেরই না, বড়দেরও রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। বাস্তবের মাটিতেই খুঁজে পাওয়া গিয়েছে অদ্ভুত ধরনের এক কচ্ছপ। যার দু’টি মাথা ও ছ’টি পা।
[গাড়ি থামিয়ে যুবকদের হেলমেট পরার আর্জি শচীনের, VIRAL ভিডিও]
এক্কেবারে যেন রূপকথার কাহিনি থেকে বাস্তবে নেমে এসেছে কচ্ছপটি। অন্যরকম বৈশিষ্ট বিশিষ্ট কচ্ছপটিকে চিনের শানজি প্রদেশের একটি মাছ ও ফুল বিক্রির দোকানে প্রথম দেখা যায়। দোকানের মালিক বাজারে গিয়েছিলেন এক বাক্স ব্রাজিলীয় কচ্ছপ কিনতে। ফিরে এসে দেখেন, তাঁর দোকানের মধ্যেই ঘোরাফেরা করছে এই ভিন্ন রূপের প্রাণীটি। তার বয়স তিন মাসের কাছাকাছি। হাঁটাচলা আর পাঁচটা কচ্ছপের মতোই। কিন্তু পায়ের সংখ্যা চারের পরিবর্তে ছ’টি। আর দু’দিকে বেরিয়ে রয়েছে দু’টি মাথা।
[সমুদ্র সৈকতে ফ্যানদের নজর কাড়লেন ‘ফিট’ এলিজাবেথ]
শানজি প্রদেশের মেডিক্যাল অ্যান্ড লাইফ সায়েন্স ইনস্টিটিউশনের গবেষকরা কচ্ছপটি পরীক্ষা করেছেন। তাঁদের মতে, কচ্ছপের শারীরিক গঠন স্বাভাবিক নয়। বংশগত কোনও রোগ বা শারীরিক সমস্যার কারণেই কচ্ছপটি একটি অতিরিক্ত মাথা ও দু’টি অতিরিক্ত পা নিয়ে জন্মেছে। মানব জাতির ক্ষেত্রেও এই রোগে আক্রান্ত হয় অনেক শিশু। দেখা যায় একটি শরীরের মধ্যে দু’টি মাথা বা অতিরিক্ত হাত পায়ের অস্তিত্ব। তবে রোগ যাই হোক না কেন, কচ্ছপের এমন বিরল রূপ দেখতে অনেকেই ভিড় জমাচ্ছেন। অনেকেই বলছেন, যেমনটা ছোটবেলায় বইয়ে পড়েছিলেন, ঠিক তারই বাস্তব চেহারা।
সর্বশেষ খবর
-
এনআইএর জালে আরও এক তৃণমূল নেতা, এবার গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ
-
মদ্যপ স্বামীকে পিটিয়ে মেরে মন্দিরে ক্ষমাপ্রার্থনা, থানায় গিয়ে তরুণী বললেন ‘ওকে খুন করেছি’
-
বিশ্বকাপে নামবেন চার ‘ভারতীয়’, মাঠে দাপানো চারমূর্তির দিকে নজর দেশের ফুটবলপ্রেমীদের
-
প্রস্তুতি ম্যাচে হার এমবাপের ফ্রান্সের, আটকে গেল স্পেন, বিশ্বকাপের আগে চিন্তায় দুই হট ফেভারিট!
-
কর্নাটকের কোন্দল লুকোতে পারল না কংগ্রেস! শিবকুমারের শপথের ৩ দিনের মধ্যে পদত্যাগ মন্ত্রীর