Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Donald Trump

‘শুধু জয় আর জয়, এতটাও ঠিক নয়’, মেক্সিকোয় মাদক সম্রাটের মৃত্যুতে বার্তা ট্রাম্পের

সেনা অভিযানে রবিবার মৃত্যু হয়েছে কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও রুবেন ওসেগেরা সেরভান্তেসের। যাঁকে এল মেনচো নামে চেনে গোটা বিশ্ব।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১৩:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১৩:৪৮

options
link
‘শুধু জয় আর জয়, এতটাও ঠিক নয়’, মেক্সিকোয় মাদক সম্রাটের মৃত্যুতে বার্তা ট্রাম্পের zoom
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

সেনা অভিযানে রবিবার মৃত্যু হয়েছে কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও রুবেন ওসেগেরা সেরভান্তেসের। যাঁকে এল মেনচো (El Mencho) নামে চেনে গোটা বিশ্ব। মার্কিন গোয়েন্দা বিভাগের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে আমেরিকা। মেনচোর মৃত্যুর পর এবার সোশাল মিডিয়ায় কারও নাম না করে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আমেরিকার বিজয় ধ্বজা উড়িয়ে ট্রাম্পের বার্তা, ‘শুধু জয় আর জয়, এতটাও ঠিক হচ্ছে না।’

কুখ্যাত মাদক কারবারির মৃত্যুর পর হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের তরফে জানানো হয়েছে, আমেরিকার দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালিয়েছিল মেক্সিকো। পাশাপাশি সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে জানিয়ে দিয়েছেন, আমেরিকায় যারা মাদক পাচার করছে, সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে।’ এরপরই সামনে এল ট্রাম্পের বিবৃতি। যেখানে মাদক কারবারি উদ্দেশে কটাক্ষের ছলে তিনি লেখেন, ‘আমরা শুধু জিতেই চলেছিল। এত জয় ঠিক নয়।’

Advertisement

প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে জানিয়ে দিয়েছেন, আমেরিকায় যারা মাদক পাচার করছে, সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে।

উল্লেখ্য, রবিবার গুয়াদালাজারা শহরের তাপালপা অঞ্চলে মেনচোকে ধরতে বিশেষ অভিযান চালায় সেনা। এই অভিযানে সেনার সঙ্গে দীর্ঘ গুলির লড়াই চলে মাদক কারবারিদের। সংঘর্ষের মাঝেই গুলিবিদ্ধ হন মেনচো। চিকিৎসার জন্য তাঁকে দ্রুত এয়ারলিফট করে মেক্সিকো সিটিতে আনা হলেও পথেই মৃত্যু হয় তাঁর। সেনার এই অভিযানে মাদক সম্রাটের পাশাপাশি মৃত্যু হয়েছে আরও ৪ জনের। উদ্ধার হয়েছে একাধিক অত্যাধুনিক অস্ত্র, রকেট লঞ্চার এবং সাঁজোয়া যান। তিন সেনাকর্মীও গুরুতর জখম হয়েছেন। জানা যায়, আন্তর্জাতিক মাদক চক্রের অন্যতম বড় কার্টেল ছিল মেনচোর দল। বিপুল পরিমাণ ফেন্টানিল-সহ অন্যান্য মাদক আমেরিকায় পাচারের অভিযোগ ছিল তাঁর সংগঠনের বিরুদ্ধে। আমেরিকার তরফে এই মাদক সম্রাটের মাথার দাম রাখা হয়েছিল ১৫ মিলিয়ন ডলার।

প্রসঙ্গত, আমেরিকায় দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই মাদকের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে দেখা গিয়েছে ট্রাম্পকে। আমেরিকার মাদক পাচারের জন্য একাধিক দেশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের আগে তাঁর বিরুদ্ধেও একই অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। ২০২৪ সালের এক রিপোর্ট থেকে জানা যায়, আমেরিকায় সবচেয়ে বেশি মাদক ঢোকে মেক্সিকো ও কলম্বিয়া থেকে। সেই মেক্সিকোয় মাদকের বিরুদ্ধে বড়সড় অভিযানের পর সামনে এল ট্রাম্পের বার্তা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.