সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেক্সিকোতে (Mexico) বার্ড ফ্লুতে (Bird Flue) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, এই প্রথম বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। ৫৯ বছর বয়সি ওই ব্যক্তি গত এপ্রিলে জ্বরে আক্রান্ত হন। এর পর কিছু দিনের মধ্যেই ডায়েরিয়া, শ্বাসকষ্ট এবং বমিভাব দেখা দেয়। তিন সপ্তাহ গুরুতর অসুস্থ থাকার পরেই গত ২৪ এপ্রিলে মৃত্যু হয় বৃদ্ধের।
বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, কিছুদিন আগে মেক্সিকোর পোলট্রিতে A(H5N2) মারণ ভাইরাস ছড়ানোর খবর মিলেছিল। তবে গোটা বিশ্বে এটিই প্রথম ইনফ্লুয়েঞ্জা A(H5N2) ভাইরাসের সংক্রমণে মানুষের মৃত্যুর ঘটনা। প্রাথমিক পরীক্ষায় ওই ব্যক্তির শরীরে অজানা ফ্লু’র উপস্থিতি পাওয়া গিয়েছিল। পরবর্তীতে আরও উন্নত ল্যাবে টেস্ট করে H5N2 টাইপ বার্ড ফ্লু’র উপস্থিতি পাওয়া যায়। তবে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, মেক্সিকোর এই ঘটনা যুক্তরাষ্ট্রে H5N1 বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের সঙ্গে সম্পর্কিত নয়। যে ভাইরাসে স্থানীয় দুই শ্রমিক আক্রান্ত হয়েছিলেন।
[আরও পড়ুন: লোকসভার বিরোধী দলনেতা পদে রাহুলকে চাইছে দল! রাজি হবেন সোনিয়াতনয়?]
মেক্সিকোর স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা, ডায়বেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগছিলেন। পরে তাঁকে ২৪ এপ্রিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেদিনই মারা যান। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের ইনফ্লুয়েঞ্জা বিশেষজ্ঞ অ্যান্ড্রু পেকোজ রয়টার্সকে বলেন, ওই ব্যক্তির শারীরিক অবস্থা আগে থেকেই খারাপ ছিল। কিন্তু বার্ড ফ্লু ভাইরাস তাঁর অবস্থা আরও জটিল করে তুলেছিল। এখন প্রশ্ন উঠছে, কীভাবে ওই ভাইরাসে আক্রান্ত হলেন বৃদ্ধ?
[আরও পড়ুন: গেরুয়া ঝড় থামিয়ে নজরকাড়া সাফল্য, কেমন হল অভিষেক-রাহুল-অখিলেশদের মার্কশিট?]
সর্বশেষ খবর
-
ফরাক্কা রেললাইনে সফল ট্রায়াল রান! শনিবারই স্বাভাবিক হবে উত্তরবঙ্গের পরিষেবা? আশার কথা শোনাল রেল
-
‘অখাদ্য’র খোঁজে এবার ডেকার্স লেনে হানা খাদ্যদপ্তরের, সন্দেশে ছত্রাক! ফেলা হল গামলা ভরা মিষ্টি
-
খাটিয়ায় রোগী নিয়ে খাল পারাপার! প্রতিকূলতা-সংগ্রামই যেন জীবনের অঙ্গ দুবরাজপুরের ‘সেতুহীন’ গ্রামে
-
এবার বাংলাতে রামোজি ফিল্ম সিটি! আয়োজন করা হবে দুর্গাপুজোরও, ব্যাপারটা কী?
-
অভিভাবকরা মাছ ধরলেও পাতে পড়ে না! শিক্ষক দিবসে স্কুলের ইলিশ উৎসবে সেই পড়ুয়ারাই আনন্দে মাতোয়ারা