সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়সে সে কিশোর৷ কখনও তার পাশে দাঁড়িয়ে শাহরুখ খান, তো কখনও তার সঙ্গী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ আজব সব শখও আছে তার৷ কখনও বাঘ পুষছে কখনও আবার শপিংয়েক ফিরিস্তি দেখিয়ে আমজনতার চোখ কপালে তুলছে৷

তার সানগ্লাস খানা দেখলেও অবাক হতে হয়৷ চলতি সানগ্লাসের মতো চৌকো, গোলাকার কিংবা ক্যাটআই ধরনের নয় সেটি৷ রীতিমতো অষ্টভুজাকৃতির চশমা পরে কিশোর বয়সেই এই ছেলে হয়ে উঠেছে ফ্যাশনিস্তা৷

কিন্তু কে এই কিশোর?

১৪ বছরের এই কিশোর রসদ সইফ বেলহাসা৷ দুবাইয়ের ব্যবসায়ী সইফ আহমেদ বেলহাসার পুত্র সে৷ প্রভূত ধন-সম্পদের মালিক সইফ আহমেদের পুত্রটিও স্বাভাবিকভাবে বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত৷
তার ইউটিউব এবং ইনস্টাগ্রাম প্রোফাইলে মাঝেমধ্যেই সে তার জীবনযাত্রার ছবি এবং ভিডিও আপলোড করে৷ আর সেইসব ভিডিও এবং ছবির ঝলক দেখে আর যাই হোক একটা কথা খুবই স্পষ্ট, সাধারণের কাছে যাঁরা নক্ষত্র-সমান তাঁরা রসদ সইফের কাছে একই গ্রহের মানুষ৷ তাঁদের সামনে থেকে দেখা কিংবা তাঁদের সঙ্গে সময় কাটানো রসদ সইফের কাছে আর পাঁচটা কাজের মতোই সহজ-সরল একটি ব্যাপার৷ তার ছবি ইতিমধ্যেই শোরগোল ফেলেছে নেটদুনিয়ায়৷ তবে যতটা না তার কারণে, তার থেকেও বেশি তারকাদের তার পাশে এসে দাঁড়ানোর কারণে৷ এই তারকাদের অনেক জাবরা ফ্যান থাকতে পারে, কিন্তু সবাইকে ছাপিয়ে অর্থবান পরিবারের ছেলে হওয়ার সূত্রে যেভাবে সকলের সান্নিধ্য পাচ্ছে এই কিশোর, তাইই অবাক করেছে বিশ্ববাসীকে৷
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!