সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক তালুকে দাঁড়িয়েই পাক জঙ্গিদের ধ্বংস করেছিল ভারতীয় সেনা। মাসকয়েক আগের সেই সার্জিক্যাল স্ট্রাইক এখনও ভোলেনি পাকিস্তান। এরই মধ্যে সেই একই কায়দায় পাকিস্তানে ঢুকে জঙ্গিদের ‘স্বর্গরাজ্য’ ধ্বংসের হুমকি দিল ইরান।
[ পরীক্ষায় বসতে অন্তর্বাস খুলতে হল কিশোরীকে! ]
সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করা যেন পাকিস্তানের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। শুধু ভারতের ক্ষেত্রেই তা যে সত্যি, এমনটা নয়। একই সমস্যায় পড়তে হচ্ছে ইরানকেও। প্রায়শই পাক ঘাঁটি থেকে জঙ্গিরা ঢুকে পড়ছে ইরান ভূখণ্ডে। চলছে অবাধে গোলাগুলি। বারবার কূটনৈতিক স্তরে এর মোকাবিলা করার চেষ্টা চালানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। জঙ্গিরা যথেচ্ছ আক্রমণ চালিয়ে ফের পাকিস্তানেই গা ঢাকা দিয়েছে। পাক প্রশাসনও জঙ্গিদের শায়েস্তা করতে বিন্দুমাত্র পদক্ষেপ করেনি। একদিকে যেমন ভারতে হামলার কথা অস্বীকার করছে পাকিস্তান, ঠিক একই কাজ করছে ইরানের ক্ষেত্রেও। কিন্তু পাকিস্তানের এই দ্বিমুখী নীতি আর মেনে নেবে না বলে হুঁশিয়ারি ইরান সেনার। সে দেশের সেনার পক্ষে জানানো হয়েছে, পাকিস্তান যদি জঙ্গি দমনে ব্যবস্থা নিতে না পারে, তবে পাক মুলুকে ঢুকেই জঙ্গি ডেরা ধ্বংস করবে ইরানের সেনা। ইরান সেনার পক্ষে মেজর জেনারেল মহম্মদ বাকেরি সাফ জানান, এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না। যদি জঙ্গি হানা চলতে থাকে, তারা যেখানে আশ্রয় নিচ্ছে সেখানে পৌঁছে আমাদেরই ঘাঁটি ধ্বংস করতে হবে। সে যেখানেই হোক না কেন!
[ ঘাড় ঘুরছে ১৮০ ডিগ্রি, ‘রাবার বয়’কে দেখে বিস্মিত দেশবাসী ]
এর আগেও পাকিস্তানে সেনা পাঠানোর হুঁশিয়ারি দিয়েছিল ইরান। সে সময় আন্তর্জাতিক আসরে সরব হয়েছিল পাকিস্তান। জানানো হয়েছিল, ইরান যদি তা করে থাকে তবে তা আন্তর্জাতিক আইনকেই অমান্য করা হবে। কিন্তু উল্টোদিকে ইরানে একের পর এক জঙ্গি হামলা হয়েই চলেছে। ইরানের অভিযোগ পাকিস্তানের প্রশ্রয়ে ও মদতেই পুষ্ট হচ্ছে জঙ্গিরা। ঠিক একই অভিযোগ ভারতও করে আসছে দীর্ঘদিন। এর আগে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে পাকিস্তানের বেশ কয়েকটি জঙ্গি মডিউল ধ্বংস করে দেন ভারতীয় সেনারা। তারপরও অবশ্য পাকিস্তানের টনক নড়েনি। বিনা প্ররোচনাতে গুলি চালানো প্রায় নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি মধ্যযুগীয় মানসিকতার পরিচয় দিয়ে দুই ভারতীয় জওয়ানের মুণ্ডু কেটে নিয়ে গিয়েছে পাক সেনা। এ জবাবে ভারতও পাকিস্তানের তিনটি সেনা ছাউনি উড়িয়ে দিয়েছে। ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে মোক্ষম জবাব দেওয়া হবে বলেও জানানো হয়েছে। ঠিক একই সময় পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকের ডাক দিল ইরানও। ফলে পাকিস্তান যে জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে, আন্তর্জাতিক আসরে এ নিয়ে আর কোনও দ্বিমত থাকবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
[ আধার কার্ডে নামের বানান ভুল? নিজেই শুধরে নিন এই পদ্ধতিতে ]
সর্বশেষ খবর
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত
-
ঠেকেও শিখল না ভারত! ইংল্যান্ডেও হল না বৈভবের অভিষেক, শ্রেয়সের প্রথম একাদশে কারা?
-
সিকিমজুড়ে রয়েছে জনশ্রুতি! অবশেষে ক্যামেরাবন্দি বিলুপ্তপ্রায় ‘ইউরেশিয়ান লিংক্স’
-
আদালতে ১৫টি নথি জমা দিয়েও ভারতীয় নাগরিক প্রমাণে ব্যর্থ, কী ভুল হল অসমের ব্যক্তির?
-
জ্বালানির বাজারে বিশ্বগুরু! ‘তৈলভাণ্ডার’ রাশিয়ার সংকটে গ্যাসোলিন পাঠাচ্ছে ‘বন্ধু’ ভারত