Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

‘খামেনেই-পুত্রকে খুঁজে বের করে হত্যা করবই’, হুঙ্কার ইজরায়েলের

ইজরায়েল এবং আমেরিকার যৌথ বাহিনীর আক্রমণে খামেনেই-পুত্র গুরুতর আহত হয়েছেন বলেই খবর ছড়িয়েছিল। জানা গিয়েছিল, কোনওরকমে প্রাণে বেঁচে গেলেও মোজতবার শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। একটি পা হারিয়েছেন, লিভারের অবস্থা অত্যন্ত গুরুতর। কোনও কোনও সংবাদমাধ্যম এ-ও দাবি করে, মোজতবার না কি মৃত্যু হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৯, ২০২৬, ০৯:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৯, ২০২৬, ০৯:০৫

options
link
‘খামেনেই-পুত্রকে খুঁজে বের করে হত্যা করবই’, হুঙ্কার ইজরায়েলের zoom

আলি খামেনেই মৃত। খামেনেই-পুত্র মোজতবা খামেনেই গুরুতর আহত। মৃত ইরানের নিরাপত্তা উপদেষ্টা আলি লারিজানি। একই পরিণতি ইরানের গুপ্তচর মন্ত্রী ইসমাইল খাতিবেরও। ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটজ এই খবর জানিয়ে বলেছেন, “আগামী চব্বিশ ঘণ্টায় আরও বড় ধরনের চমক অপেক্ষা করছে।” এরপরই ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবাকে আরও একবার হত্যার হুমকি দিয়েছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স।

তারা সাফ জানিয়েছে, তিনি যেখানেই থাকুন না কেন, খুঁজে বের করে মারা হবে তাঁকে। ইজরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেছেন, “ওঁর (মোজতবা) কোনও খোঁজ নেই। দেখাও যাচ্ছে না। জানি না কী হয়েছে। তবে আর’কত দিনই বা আত্মগোপন করে থাকবেন? ওঁকে খুঁজে বের করব, তার পর হত্যা করব।” উল্লেখ্য, ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইসলামি বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) আওতাধীন আধাসামরিক বাহিনী ‘বাসিজ ফোর্সের’ কমান্ডার গোলামরেজা সোলাইমানিরও। 

Advertisement

কুয়েতের সংবাদ সংস্থা আল-জারিদার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চিকিৎসার জন্য মোজতবাকে মস্কোতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। খবর অনুযায়ী, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলে না কি মস্কোয় মোজতবার চিকিৎসার ব্যবস্থা করেছেন। কিন্তু রাশিয়ার তরফে এই খবরে কোনও সিলমোহর দেওয়া হয়নি। এই নিয়ে ‘কোনও মন্তব্য করব না’ বলেই জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের প্রেস সচিব দিমির পেসকভ।

প্রসঙ্গত, ইজরায়েল এবং আমেরিকার যৌথ বাহিনীর আক্রমণে খামেনেই-পুত্র গুরুতর আহত হয়েছেন বলেই খবর ছড়িয়েছিল। জানা গিয়েছিল, কোনওরকমে প্রাণে বেঁচে গেলেও মোজতবার শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। একটি পা হারিয়েছেন, লিভারের অবস্থা অত্যন্ত গুরুতর। কোনও কোনও সংবাদমাধ্যম এ-ও দাবি করে, মোজতবার না কি মৃত্যু হয়েছে। কিন্তু পরে মার্কিন প্রেসিডেন্ট নিজেই সেই দাবি নস্যাৎ করে জানিয়ে দেন, “তিনি (মোজতবা) সম্ভবত বেঁচেই আছেন।” তবে গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি ইরানের বর্তমান সর্বোচ্চ নেতাকে। ফলে তাঁর অস্তিত্ব নিয়ে জল্পনা চলছেই।

কুয়েতের সংবাদ সংস্থা আল-জারিদার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চিকিৎসার জন্য মোজতবাকে মস্কোতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। খবর অনুযায়ী, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলে না কি মস্কোয় মোজতবার চিকিৎসার ব্যবস্থা করেছেন।

এদিকে ইরান নিয়ে তাদের সিদ্ধান্ত বা যুদ্ধের পরিকল্পনায় যে কোনও বদল হবে না, তা বুধবার আরও একবার নিশ্চিত করে দিয়েছে ইজরায়েল। আইডিএফ মুখপাত্র বলেছেন, “ইজরায়েলের সার্বভৌমত্বকে যে বা যারা বিপন্ন করে তোলার চেষ্টা করবে, তাদের ভাগ্য আমরা লিখব। যারাই আমাদের বিরুদ্ধে মাথা তোলার চেষ্টা করবে, আমরা তাদের যোগ্য জবাব দেব। একইসঙ্গে তেহরানকে যারা যারা সাহায্য করবে, সেই সমস্ত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধেও আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা প্রত্যেককে খুঁজে খুঁজে বের করব। তাতে যতই সময় লাগুক না কেন!”

এদিকে বুধবারও ইরানে দিনভর হামলা চালিয়েছে ইজরায়েল। সে দেশের বায়ু সেনা দক্ষিণ-পশ্চিম ইরানের একটি গ্যাস প্রসেসিং ইউনিটে হামলা চালিয়েছে। জানা গিয়েছে, এই হামলার জন্য ট্রাম্পের তরফে সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় ছিল ইজরায়েলি সেনা। আমেরিকার সেই ‘সিগন্যাল’ পাওয়ার পরই হামল হয়। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানাচ্ছে, সেখানকার দক্ষিণে অবস্থিত, পারা গ্যাসক্ষেত্রের একাধিক জায়গায় হামলা চলেছে। ঘটনার জেরে বেশ কয়েকটি জায়গায় আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আপৎকালীন বাহিনী। প্রসঙ্গত, এই প্রথম ইজরায়েল ইরানের অন্দরে কোনও প্রাকৃতিক গ্যাসক্ষেত্রকে নিশানা করে হামলা চালাল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.