সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাঞ্চেস্টার ও লন্ডনে জঙ্গি হানার পর, ইংল্যান্ডে মুসলিমদের বিরুদ্ধে অপরাধ প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে৷ এবার প্রকাশ্য রাস্তায় এক মুসলিম মহিলাকে ধাক্কা মেরে রাস্তা ফেলে, মাথা থেকে হিজাব খুলে নেওয়া হল৷ ঘটনাটি ঘটেছে পিটারবোরোর ফেনগেট এলাকায়৷
[অবশেষে হোয়াইট হাউসে থাকতে আসছেন মেলানিয়া, ব্যারন]
জানা গিয়েছে, নিজের তিন বছরের মেয়েকে নিয়ে গাড়ি করে যাচ্ছিলেন ওই মহিলা৷ ফনগেট এলাকায় গাড়ি থেকে নেমে রাস্তা পার হন তিনি৷ ফুটপাতে উঠতেই ওই মহিলাকে পিছন থেকে ধাক্কা দেন এক ব্যক্তি৷ মাটিতে পড়ে যান ওই মহিলা৷ এরপরই ওই মহিলার মাথা থেকে হিজাব খুলে, তাঁর দিকে ছুড়ে দেন ওই মহিলা৷ ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান ওই মহিলা৷ তবে হিজাব খুলে নেওয়া হলেও, ওই মহিলাকে শারীরিকভাবে আঘাত করা হয়নি বলেই পুলিশ সূত্রে খবর৷ অপরাধীকে চিহ্নিত করতে না পারলেও, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এক শ্বেতাঙ্গ ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছেন এবং ঘটনার সময় নিজের মুখ কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছিল সে৷
[প্যালেস্তিনীয় শিশুকে স্তন্যদান, মানবিকতার নজির ইজরায়েলি নার্সের]
গত মাসে ম্যাঞ্চেস্টার এরিনায় মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্দের কনসার্টে আত্মঘাতী জঙ্গি হামলা হয়৷ প্রাণ হারান ২২ জন৷ চলতি মাসের গোড়ায় ফের জঙ্গি হামলা হয় লন্ডন ব্রিজে৷ প্রথমে পথচারীদের ধাক্কা মারে একটি ভ্যান৷ এরপর ভ্যান থেকে নেমে তিন জঙ্গি বিস্ফোরক বোঝাই জ্যাকেট পরে এলোপাথাড়ি ছুরির আঘাত করতে থাকে পথচারীদের৷ এই জোড়া জঙ্গি হানার পরই ইংল্যান্ডে মুসলিমদের বিরুদ্ধে অপরাধ প্রবণত উদ্বেগজনকভাবে বাড়ছে৷ বস্তুত, গত সপ্তাহেই লন্ডনের মেয়র সাদিক খান বলেছিলেন, মুসলিমদের বিরুদ্ধে অপরাধ কোনওভাবে বরদাস্ত করা হবে না৷
[পুরুষ যাত্রীদের বদভ্যাস বাগে আনতে আজব ফরমান এই শহরে]
জানা গেছে, ম্যাঞ্চেস্টার এরিনায় জঙ্গি হামলার পর সেখানকার বিভিন্ন থানায় মুসলিমদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত যা অভিযোগ জমা পড়েছে, তা অন্যান্য সময়ের তুলনা দ্বিগুণ৷
সর্বশেষ খবর
-
আর কিছুক্ষণেই যাদবপুরে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ এবিভিপির, অভিযানে প্রস্তুত এসএফআইও
-
‘ককরোচ’ বিক্ষোভের জেরে, জেন জি’র মন বুঝতে সব বিশ্ববিদ্যালয়ে মন্ত্রীদের পাঠাবে মোদি সরকার
-
মির্জা গালিব স্ট্রিটের অগ্নিকাণ্ডে এত মৃত্যু কীভাবে? ফরেনসিকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
-
নিয়ম মেনে চলছে তো! তৃণমূলের ‘আবর্জনা’ সাফাইয়ে ১ মাস ধরে হোটেল-রেস্তরাঁ-মলে চলবে অভিযান
-
‘একজনকে বিয়ে করব, একজনকে সারারাত নাচাবো’, দুই নৃত্যশিল্পীকে কুকথা বলা সেই টিকিট পরীক্ষক গ্রেপ্তার