Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

ট্রাম্পের সঙ্গে সেলফি, সংসার ভাঙল এই মার্কিন মহিলার

না-পসন্দ ট্রাম্পকে স্বামীর, আর তাতেই...

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০১৭, ০৭:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০১৭, ০৭:১০

options
link
ট্রাম্পের সঙ্গে সেলফি, সংসার ভাঙল এই মার্কিন মহিলার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে তাঁর শত্রুর অভাব নেই। আবার ভক্তের সংখ্যাও কম নয়। তিনি ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের প্রতি অনুরাগ দেখাতে গিয়ে সংসারই ভেঙে গেল এক মার্কিন তরুণীর। ট্রাম্পের রিসর্টে গিয়ে প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের সঙ্গে ডিনার করেছিলেন। তুলেছিলেন সেলফি। ব্যস, ওই ছবি দেখেই খেপে লাল মহিলার স্বামী। অগত্যা ২ বছরের দাম্পত্য জীবনে ইতি পড়ে গেল লিন আরনবার্গের। স্বামী রিপাবলিকান হওয়ায় অনেক দিন ধরে তাঁর বনিবনা হচ্ছিল না। একটা সেলফিতে লিনের জীবনের ছন্দ হারিয়ে গেল।

[চলতি আগস্টেই আছে টানা ছুটির সুযোগ, জানেন কীভাবে?]

সেলফি এখন ম্যানিয়ার পর্যায়ে। সেলফির নেশায় প্রাণও যাচ্ছে অনেকের। তবে এবার সেলফির জন্য প্রাণ না গেলেও, ডিভোর্স হয়ে গেল এক মার্কিন মহিলার। ফ্লোরিডার লিন আরনবার্গ বহু দিন ধরে ঘোষিত রিপাবলিকান সমর্থক। ট্রাম্পের অন্ধ ভক্ত। কিন্তু তাঁর স্বামী ডেভ আগ মার্কা ডেমোক্র্যাট। এটুকু পরিচয় যথেষ্ট নয়। ফ্লোরিডা সেনেটের তিনি সদস্য ছিলেন। মার্কিন কংগ্রেসে যাওয়ার ব্যাপারেও উচ্চাকাঙ্ক্ষী ছিলেন ডেভ। এমন এক পরিবারের সদস্য হয়েও ট্রাম্প প্রীতি ছাড়তে পারেননি লিন। ফ্লোরিডার ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব রিসর্ট মার-আ-লাগোয় তাঁর অবাধ যাতায়াত ছিল। সম্প্রতি তিনি ট্রাম্প পরিবারের সঙ্গে সেখানে সময় কাটান। সারেন ডিনার। প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি ইভাঙ্কার সঙ্গে সেলফিও তোলেন। আর এই ছবিই কাল হয়ে যায়। সেলফির জন্য স্বামী ডেভের সঙ্গে তাঁর চূড়ান্ত মতবিরোধ হয়। দু’জনেই বুঝে যান এভাবে দাম্পত্য টেকানো মুশকিল। শেষমেশ ডিভোর্সের সিদ্ধান্ত নেন লিন আরনবার্গ। ক্ষতিপূরণ হিসাবে ১ লক্ষ টাকা এবং একটি বিএমডবলিউ পেয়েছেন তিনি। সংসার ভাঙলেও লিন জানান, ডেভ তাঁর ভাল বন্ধু হিসাবেই থাকবেন। এখন তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[দীর্ঘদিন পরচুলা না খোলায় মাথায় থিকথিকে পোকা, তারপর…]

সম্পর্কের কফিনে শেষ পেরেকটি পোতে সেলফি। তবে এর প্রেক্ষাপট ছিল অনেক আগে থেকে। ৩৭ বছরের লিন জানান, ডেভের সমর্থকরা তাঁর ট্রাম্প প্রীতি নিয়ে নানা কথা শোনাতেন। কেউ কেউ তাঁর স্বামীকে বলেছিলেন স্ত্রীকে এবার ঠিক রাস্তায় আনুন। লিনের অভিযোগ সোশ্যাল মিডিয়ায় তিনি ট্রাম্প কন্যা ইভাঙ্কা এবং স্ত্রী মেলানিয়ার সঙ্গে ছবি পোস্ট করার জন্য বাঁকা মন্তব্য করেন। নিয়মিত হেনস্তায় লিনের সহ্যের সীমা ছাড়ায়। স্পষ্টভাষী লিন জানিয়েছেন, তাঁর নিজস্ব মতামত রয়েছে। তিনি আজীবন রিপাবলিকান। এই পরিচয়েই থাকতে চান। রাজনৈতিক পরিচয় থাকলেও তাঁর সামাজিক পরিচয় হোঁচট খেল। ২ বছরও টিকল না সংসার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.