সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শৌচাগারে মধ্যেই সন্তানের জন্ম দিলেন৷ ফের সদ্যোজাতকে আবর্জনার বাক্সে ফেলে পালানোর চেষ্টা করলেন মা৷ তবে এঘটনা এদেশের কোথাও নয়৷ মার্কিন মুলুকে ওয়ালমার্টের শৌচাগারে৷ ওয়ালমার্টেরই এক কর্মী শিশুটিকে আবর্জনার বাক্স থেকে উদ্ধার করেন৷ জানা যায়, মাত্র ৪ ঘণ্টা আগেই জন্ম হয়েছে ওই শিশুর৷ যদিও পরে খোঁজ মেলে শিশুর মায়েরও৷ ঘটনাটি ঘটে গত শুক্রবার সন্ধ্যে ৭টার পর৷
নিউ রোডস পুলিশের তরফে জানানো হয়েছে শিশুটির মাকে দুপুর ৩টের দিকে শৌচাগারে ঢুকতে দেখা যায়৷ অত্যাধিক রক্তপাত হওয়ায় ওয়ালমার্টের এক কর্মীকে তিনি জানান তাঁর ঋতুস্রাব সংক্রান্ত সমস্যার জন্য এটা হচ্ছে৷ এরপর ওই কর্মীই তাঁকে টিস্যুপেপার ও তোয়ালে দেন৷ ওই কর্মী শৌচাগারের সামনে বেশ কিছুক্ষণ অপেক্ষাও করেন। কিন্তু তিনি বুঝতে পারেননি যে ওই মহিলা ভিতরে প্রসব করেছেন৷ অনেক পরে ওই মহিলা তার সদ্যোজাতকে মুড়ে আবর্জনার বাক্সয় ফেলে চুপিসারে বেড়িয়ে যান৷ তারও পরে শৌচাগার পরিস্কার করতে গিয়ে একজন আবর্জনার বাক্স থেকে শিশুটিকে উদ্ধার করেন৷ শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়৷ সে এখন সুস্থ আছে বলে জানা গিয়েছে৷
ওয়ালমার্ট চত্ত্বর থেকেই উদ্ধার করে শিশুটির মাকেও অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়৷ তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ