সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসে হতে চলা ব্রিকস সম্মেলনের আলোচনায় কোনও জায়গা পাবে না পাকিস্তানের সন্ত্রাসবাদ ইস্যু, ঘোষণা চিনের। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চ্যুনিং সাংবাদিক সম্মেলনে বলেন, ‘ব্রিকস মঞ্চে আলোচনার সঠিক বিষয় এটা নয়।’ তাই পাকিস্তানের বিষয়ে আলোচনায় রাজি নন তাঁরা।
[নোট বাতিল, জিএসটি-র জোড়া ধাক্কায় কমল আর্থিক বৃদ্ধির হার]
প্রসঙ্গত, সন্ত্রাস দমন প্রসঙ্গে পাকিস্তানের তীব্র নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ইস্যু এবারের সম্মেলনে জায়গা পাবে কি না তা জানতে চাওয়া হলে চিনা মুখপাত্র জানান, সন্ত্রাসবাদ মোকাবিলায় ইসলামাবাদের অবদান এবার বিশ্বের স্বীকার করা উচিত। সন্ত্রাস দমনের চেষ্টায় পাকিস্তান সামনের সারিতেই আছে। আগামী ৩ থেকে ৫ সেপ্টেম্বর হতে চলা ব্রিকস সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদি ও শি জিনপিং-র কথা হবে কিনা, সে বিষয়েও কোনও সুস্পষ্ট জবাব মেলেনি। তবে ব্রিকসের মঞ্চে সন্ত্রাসবাদ দমন প্রশ্নে পাকিস্তানের পাশে যে চিন দাঁড়াবে, তা আরও একবার পরিষ্কার বুঝিয়ে দিয়েছে তারা।
[উত্তর কোরিয়াকে কড়া বার্তা দিতে যুদ্ধবিমান থেকে ব্যাপক বোমাবর্ষণ আমেরিকার]
প্রসঙ্গত, ৩ সেপ্টেম্বর চিনের ফুজিয়ান প্রদেশের জিয়ামেনে বসতে চলেছে ব্রিকস সম্মেলন। যোগ দেবেন নরেন্দ্র মোদি। তার আগেই বৃহস্পতিবার চিন জানিয়েছে, ব্রিকস সম্মেলনের মঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনার জায়গা নেই।
ব্রিকসের সদস্য দেশগুলির মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকা। ব্রিকসের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করে চিন। কিন্তু অন্য সদস্য দেশগুলির আপত্তিতে এই পরিকল্পনা থেকে আপাতত সরে আসতে বাধ্য হয়েছে বেজিং। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পাকিস্তান জঙ্গিদের আশ্রয় দেওয়া বন্ধ না করলে চুপ করে থাকবে না ওয়াশিংটন। তাই ব্রিকস সম্মেলনের মুখে চিনের এই অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক শিবির।
সর্বশেষ খবর
-
বিধায়কদের ক্লাস করাতে এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ ওম বিড়লা! মুখ্যমন্ত্রীর নিশানায় বাম-তৃণমূল
-
বিজ্ঞান জগতেও সমাদৃত শ্যামাপ্রসাদ! নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নামকরণে ‘ভারত কেশরী’
-
ব্রিজে ওঠার মুখে গাড়ির উপর ভেঙে পড়ল লোহার বার, বন্ধ বাগুইআটি ফ্লাইওভার
-
মিলবে ৫০ শতাংশ এরিয়ার! রাজ্য সরকারের সিদ্ধান্তে পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর
-
‘আকাশ’ থেকে ‘মনোজ’, আত্মসমর্পণের পথে না হেঁটে নতুন নামে আড়াল খুঁজছেন মাওবাদী নেতা