সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মানোর সময় সবকিছু ঠিকঠাকই ছিল৷ কিন্তু দু’বছর কাটতেই অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করল ছোট্ট আর্য৷ ১০ বছরের বালকের এখন ওজন ১৯২ কেজি৷ আর্যই বিশ্বের সবচেয়ে স্থূলকায় বালক মনে করা হচ্ছে৷

আর্যর এই অস্বাভাবিক বেড়ে ওঠা মনে করিয়ে দেয় মুর্শিদাবাদের লোকমানের কথা৷ ১১ মাস বয়সে যার ওজন ছিল ২১ কেজি৷ দিনে ৫ লিটার দুধ খেত সে৷ অতিরিক্ত ওজনের কারণেই তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে যেতে হয়েছিল তাকে৷ ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার বাসিন্দা আর্যর বাবা-মাও একই ভয়ে রাত কাটাচ্ছেন৷ মাত্র ১০ বছর বয়সে কীভাবে তাঁদের ছেলের এত ওজন বেড়ে গেল, বুঝতেই পারছেন না তাঁরা৷ আর্যর মা রোকায়া জানাচ্ছেন, বাড়িতেই স্বাভাবিক জন্ম হয়েছিল তাঁর সন্তানের৷ দু’বছর বয়স থেকে আস্তে আস্তে মোটা হতে থাকে সে৷ ছেলে স্বাস্থ্যবান হচ্ছে ভেবে প্রথমে খুশিই হয়েছিলেন তাঁরা৷ কিন্তু একটা সময় ওজন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷ আর তখন থেকেই কপালে ভাঁজ পড়ে তাঁদের৷

আর পাঁচটা কিশোরের মতো স্বাভাবিক হাঁটা চলাও করতে পারে না আর্য৷ যার ফলে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে তার৷ বেশি কথা বলতে গেলে হাঁপিয়ে ওঠে৷ ছেলেকে কীভাবে সুস্থ করে তুলবেন, ভেবে কুল-কিনারা করতে পারছেন না রোকায়া ও তাঁর স্বামী এডে৷ চিকিৎসককে দেখিয়েও সুরাহা হয়নি৷ কারণ তাঁরাও রোগ ধরতে পারেননি৷ বড় কোনও হাসপাতালে আর্যকে দেখানোর পরামর্শ দিয়েছিলেন তাঁরা৷ তবে অর্থের অভাবে আর্যকে আর বড় হাসপাতালে নিয়ে যেতে পারেননি এডে৷ ছেলের ওজন কমানোর জন্য একটি ডায়েট চার্ট বানিয়েছেন তাঁরা৷ সেই মতোই খাওয়ানো হচ্ছে আর্যকে৷ যে ছেলে দু’জন বড় মানুষের খাবার একবারে খেয়ে ফেলতে পারে, তাকে অল্প ভাত, ভেজিটেবল স্যুপ, গোমাংস ও সয়াবিন জাতীয় খাবার দেওয়া হচ্ছে৷ বাবা-মায়ের আশা, একদিন তাঁদের ছেলে নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে৷
সর্বশেষ খবর
-
পালাবদলে বাড়ছে শক্তি! আরএসএস শিক্ষক সংগঠনে একধাক্কায় ৩০ হাজার সদস্যবৃদ্ধি
-
বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি!
-
পুলিশের জালে কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর, এবার শ্লীলতাহানির অভিযোগ
-
হোমিওপ্যাথিই শ্রেষ্ঠ! পোস্ট করে বিপাকে অনুষ্কা শর্মা, ‘অশিক্ষিত সেলেব’ বলে কটাক্ষ চিকিৎসকের
-
বঙ্গভবনে ক্ষণিকের ‘সৌজন্য সাক্ষাতে’ই বদলাল রাজ্য রাজনীতির ভাগ্য! ঋতব্রতর আড়ালে কার হাত?