সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত হয়েছে যোগ (Yoga)। এভাবেই আন্তর্জাতিক যোগ দিবসে (International Yoga Day) এক ভিডিও বার্তায় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। সেই সঙ্গে জানিয়ে দিলেন, আজ সারা বিশ্বে কোটি কোটি মানুষ যোগাভ্যাস করেন। যা ‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ সারা বিশ্বই যে এক পরিবার, সেই সত্যকে প্রতিষ্ঠা করেন।
বুধবার, ২১ জুন নবম আন্তর্জাতিক যোগ দিবস। সেই উপলক্ষে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক যোগ দিবসের ঐতিহাসিক উদযাপনে ভার্চুয়ালি যোগ দেবেন তিনি। তার আগে প্রধানমন্ত্রী ভিডিও বার্তায় বলেন, ”সারা বিশ্বের কোটি কোটি মানুষ যোগাভ্যাসের মধ্যে দিয়ে ‘বসুধৈব কুটুম্বকম’ (সারা বিশ্ব এক পরিবার) নীতিকেই সত্যি করে তুলছেন। আমরা চিরকালই সেই প্রথাকে অনুসরণ করে চলেছি যা সকলকে একত্রিত করে, বৈচিত্রকে উদযাপন করে যোগাভ্যাসের মাধ্যমে। আমাদের পরস্পরবিরোধিতাকে শেষ করতেই হবে।”
[আরও পড়ুন: ‘আমি মোদির ফ্যান’, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে উচ্ছ্বসিত মাস্ক জানালেন টেসলা আসছে ভারতে]
সেই সঙ্গে তিনি আরও জানান, ”আমি রাষ্ট্রসংঘের সদর দপ্তরে আয়োজিত যোগ দিবসের উদযাপনে অংশ নেব। সারা বিশ্বের ১৮০টিরও বেশি দেশ ভারতের ডাকে একত্রিত হচ্ছে, এটা এক ঐতিহাসিক ঘটনা। যখন ২০১৪ সালে প্রথমবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তাব গৃহীত হয়, সেই সময় তা রেকর্ড সংখ্যক দেশ সমর্থন করেছিল।”
উল্লেখ্য, মঙ্গলবারই আমেরিকায় পৌঁছেছেন মোদি। সেখানে তিনদিনের সফরে গিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে মোদির এই সফরকে ঐতিহাসিক বলেই মনে করা হচ্ছে।
[‘আরও পড়ুন: নথি জাল করে প্রাথমিকে চাকরি বাংলাদেশি নাগরিকের! বেতন বন্ধের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের]
সর্বশেষ খবর
-
১০ ঘণ্টা মেরাথন জেরা, ভবানী ভবন থেকে বেরিয়েই অভিষেকের বাড়ি ছুটলেন পিএ সুমিত
-
ভিডিওকলে স্বামীর পরকীয়া, ফোন ভেঙে দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারল যুবক! হাড়হিম ঘটনা মালদহে
-
২৫ ফুটের ‘গামোছা’য় জুবিনের গান! শব্দে স্বর বুনে শ্রদ্ধার্ঘ্য অসমের তাঁতির
-
ডেকে অপমান! দু’ঘণ্টা অপেক্ষার পর রাজ ঠাকরের দেখা না পেয়ে ফিরলেন কমনওয়েলথ সোনাজয়ী
-
ইউপিআই পরিষেবা বিনামূল্যেই, তবে কোন ক্ষেত্রে গুনতে হবে মাশুল? জানাল মোদি সরকার