সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা-মা ব্যস্ত ছিলেন তাঁদের জীবন নিয়ে৷ ছোট্ট সন্তানকে এক সেকেন্ডও সময় দিতে পারতেন না তাঁরা৷ তাই পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে পাঠিয়ে দিয়েছিলেন সন্তানকে৷ সেই থেকে বাবা-মায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়৷ ক্রমশই ছেলের সঙ্গে দূরত্ব তৈরি হয় বাবা-মায়ের৷ ইতিমধ্যে ছেলে তার জীবনের ২৩টি বসন্ত কাটিয়ে ফেলেছে৷ একের পর এক বছর গড়িয়েছে, বাবা-মায়ের সঙ্গে মনের দূরত্বও বেড়েছে ছেলের৷ বর্তমানে বাবা-মায়ের সঙ্গে আর দেখা করতেও চায় না সে৷ অভিভাবকদের সাক্ষাৎ এড়াতে তাই অদ্ভুত কাণ্ড ঘটাল ওই যুবক৷
ছেলেকে ছোটবেলায় সেভাবে সময় দিতে পারেননি দু’জনে৷ কিন্তু বর্তমানে হাতে তাঁদের অফুরন্ত সময়৷ ছেলেও বাড়ি ছেড়ে অনেকদূরে থাকেন৷ শুধুমাত্র ছেলের সঙ্গে দেখা করতেই ফ্রান্সে আসার সিদ্ধান্ত নেন ওই দম্পতি৷ বহুদিন পর আবারও ছেলের সঙ্গে দেখা করবেন, তাই উদগ্রীব হয়ে উঠেছিলেন৷ গত ১৮ জানুয়ারি EZY4319 বিমানে চড়েন বাবা-মা৷ ওই বিমানে ছিলেন আরও ১৫৭ জন যাত্রী৷ নির্ধারিত সময়ে বিমান না ছাড়ায় অবাক হয়ে যান সকলেই৷ খোঁজখবর নিয়ে তাঁরা জানতে পারেন কোনও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ফোন আসে৷ ফোনে বিমানবন্দর কর্তৃপক্ষকে সে জানায় ওই বিমানটিতে বোমা রয়েছে৷ যাত্রীদের সুরক্ষার স্বার্থে বাধ্য হয়েই উড়ানটি বাতিল করে দেওয়া হয়৷
রাশিয়ায় মাঝসমুদ্রে জাহাজে আগুন, ভারতীয় নাবিকদের মৃত্যুর আশংকা
এই ঘটনার সূত্র ধরেই তদন্ত শুরু হয়৷ ফোন নম্বরের সূত্র ধরে পুলিশ বছর তেইশের ওই যুবকের খোঁজ পায়৷ তাকে গ্রেপ্তার করা হয়৷ অপরাধের ভিত্তিতে পাঁচ বছরের জেল এবং আর্থিক জরিমানাও হয় তার৷ পুলিশ সূত্রে খবর, জেরায় অপরাধ কবুল করেছে সে৷ মা-বাবার সঙ্গে দেখা করতে না চেয়েই বিমান বাতিলের জন্য বোমাতঙ্কের গুজব ছড়ায় বলেও জানিয়েছে ধৃত৷
Advertisement
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার