Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Ajker Rashifal

১১ আগস্ট রাশিফল: মিথুন রাশির জাতকরা কঠোর পরিশ্রমের স্বীকৃতি পাবেন! আপনার ভাগ্যে কী?

জেনে নিন আজকের রাশিফল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৫, ১২:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৫, ১২:৩৫

options
link
১১ আগস্ট রাশিফল: মিথুন রাশির জাতকরা কঠোর পরিশ্রমের স্বীকৃতি পাবেন! আপনার ভাগ্যে কী? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিফলের বিচারে আগস্ট মাস খুবই গুরুত্বপূর্ণ। সারা মাসজুড়েই রয়েছে নানা শুভ যোগ। জ্যোতিষশাস্ত্রের সামগ্রিক গণনা ও মানুষের জন্মছকের ওপর নির্ভর করে দেখা দেবে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ কিংবা বুধাদিত্য রাজযোগের মতো শুভক্ষণ। ব্যক্তিবিশেষে এই প্রভাব ভিন্ন। জন্মছক ও গ্রহের অবস্থান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কেমন কাটবে আপনার আজকের দিনটি। চলুন, জেনে নেওয়া যাক আজকের রাশিফল।

মেষ রাশি: সমস্যার মুখে পড়তে পারেন। অফিসের কোনও সহকর্মী বিপদে ফেলার চেষ্টা করতে পারেন। তবে আজকে সব চ্য়ালেঞ্জ সহজেই মোকাবিলা করতে পারবেন। স্বাস্থ্যের খেয়াল রাখুন। দিনটি ভালোই যাবে।

Advertisement

Ajker Rashifal: Daily horoscope on 11 august in Bengali

বৃষ রাশি: দিনটি দারুন খবর দিয়ে আসবে। যা আপনার গতিপথ বদলে দিতে পারে। কর্মস্থল পরিবর্তনের সুযোগ আসতে পারে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। ছোট ছোট বিষয়ে নিয়ে চিন্তা করে, নিজের উপর চাপ বাড়াবেন না। বিকেলে বন্ধু বা পরিবারের সঙ্গে ঘুরতে যেতে পারেন।

Ajker Rashifal: Daily horoscope on 11 august in Bengali

মিথুন রাশি: দিনের শুরুতে খুশির আসবে। কঠোর পরিশ্রমের স্বীকৃতি পেতে পারেন। সাহসী সিদ্ধান্ত নিতে পিছুপা হবেন না। নিজের উপর আস্থা রাখুন।

Ajker Rashifal: Daily horoscope on 11 august in Bengali

কর্কট রাশি: দীর্ঘদিন আটকে থাকা কাজ এই সফল হবে। কোনও অসুবিধা থাকলে কাছের মানুষের কাছে বলতে পারেন। সমস্যার সমাধান পেতে পাবেন। দিনটি আপনার অনুকূলেই থাকবে।

Ajker Rashifal: Daily horoscope on 11 august in Bengali

সিংহ রাশি: কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরলে আগামীতে আরও ভালো ফলাফল পাবেন। তাড়াহুড়ো করবেন না। সমাজে সম্মান বাড়বে। সন্ধ্যায় পরিবারকে সময় দিন।

Ajker Rashifal: Daily horoscope on 11 august in Bengali

কন্যা রাশি: অফিসে অতিরিক্ত কাজ তাড়াতাড়ি শেষ করে বাড়ি ফিরুন। অফিসে প্রংশসা পেতে পারেন। কর্মস্থল ও ব্যক্তিগত জীবনকে আলাদা করতে শিখুন। সমাজে পরিচিতি লাভ করবেন।

Ajker Rashifal: Daily horoscope on 11 august in Bengali

তুলা রাশি: অন্যরা পরামর্শ চাইতে পারেন। নিজের সহজাত প্রবৃত্তির উপর আস্থা রাখুন। অফিসে দলবদ্ধভাবে কাজ করুন। সন্ধ্যা খুশির খবর নিয়ে আসবে।

Ajker Rashifal: Daily horoscope on 11 august in Bengali

বৃশ্চিক রাশি: দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটবে। এতদিন ধরে খুঁজে চলা প্রশ্নের উত্তর পাবেন। আবেগপ্রবণ হবেন না। বুঝে সিদ্ধান্ত নিন। আপনার প্রিয়জন আপনাকে সমর্থন করবে।

Ajker Rashifal: Daily horoscope on 11 august in Bengali

ধনু রাশি: অপ্রত্যাশিত ভাবে আপনার কোনও কাজের প্রশংসা করা হবে। কর্মক্ষেত্রে সমস্যা কেটে যাবে। স্বাস্থ্য ভালোই থাকবে। অর্থনৈতিক অবস্থা ভালো হবে। 

Ajker Rashifal: Daily horoscope on 11 august in Bengali

মকর রাশি: চিন্তাভাবনায় পরিবর্তন আসতে পারে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনদের সঙ্গে আলোচনা করুন। তাঁদের পরামর্শ গ্রহণ করতে শিখুন। দিনটি আপনার অনুকূলেই থাকবে।

Ajker Rashifal: Daily horoscope on 11 august in Bengali

কুম্ভ রাশি: অপ্রত্যাশিত ভাবেই নতুন সুযোগ আসবে। নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে কাজ করুন। সাবধানে চলাফেরা করুন। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে।

Ajker Rashifal: Daily horoscope on 11 august in Bengali

মীন রাশি: নিজের উপর ভরসা রাখতে শিখুন। অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করবেন না। অযথা তর্ক করবেন না। সাবধানে কথা বলুন। স্বাস্থ্য ভালো থাকবে। অফিসের কাজ সঠিক সময়ে শেষ করে বাড়ি যান। বাচ্চাদের সঙ্গে সময় কাটান, মন তরতাজা থাকবে।

Ajker Rashifal: Daily horoscope on 11 august in Bengali

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.