জীবন ভালো-মন্দের মিশেলে গড়া। অপ্রত্যাশিত ঘটনাগুলো প্রায়শই আমাদের সামনে হঠাৎ করে চলে আসে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল।

আরও পড়ুন:
মেষ রাশি: আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। সন্ধ্যায় আত্মীয় বা বন্ধুরা আপনার বাড়িতে আসতে পারেন। সুন্দর সন্ধ্যা কাটবে। কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। স্বাস্থ্য ভালোই থাকবে।

বৃষ রাশি: আজকে স্বাস্থ্যের প্রতি যত্ননিন। আপনার কিছু বাজে কাজের জন্য বাবা-মা রাগ করতে পারেন। ছেলেবেলার কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। আপনার সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবেন। কর্মক্ষেত্রে বসের প্রশংসা পাবেন। এই রাশির ব্যবসায়ীরাও ভালো ফল পাবেন।

মিথুন রাশি: আজকে দীর্ঘ অসুস্থতা থেকে মুক্তি পাবেন। আপনার ভাই বা বোন আপনাকে সাহায্য করবে। যা আপনি ভাবতেও পারেননি। স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। পেশাক্ষেত্রেও দিনটি ভালো যাবে।

কর্কট রাশি: যে কোনও সময় অর্থের প্রয়োজন হতে পারে। সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। প্রেমের সম্পর্কে আবেগ নিয়ন্ত্রণে রাখুন। আজকে নিজের জন্য সময় বার করুন। স্ত্রীর সঙ্গে কোনও বিষয়ে ঝামেলা হতে পারে।

সিংহ রাশি: অফিসে সহকর্মী ও বস আপনাকে পূর্ণ সমর্থন করবে। আপনার স্ত্রীর অভদ্র আচরণের খেসারত আপনাকে দিতে হতে পারে। অর্থনৈতিক দিক ভালোই থাকবে। স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন।

কন্যা রাশি: দীর্ঘদিন ধরে কোনও সমস্যার মধ্যে থাকলে তা থেকে পরিত্রাণ পেতে পারেন। প্রেম জীবন ভালো দিকে বাঁক নেবে। স্ত্রীর সঙ্গে জীবনের শ্রেষ্ট সন্ধ্যা কাটবে।

তুলা রাশি: অফিস থেকে তাড়াতাড়ি বেরনোর চেষ্টা করুন। বাড়ির কোনও অনুষ্ঠানের জন্য প্রচুর অর্থ খরচ হতে পারে। যা আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ করে দিতে পারে। কোথাও ভ্রমণ করলে আপনার ব্যাগের প্রতি সতর্ক নজর রাখুন।

বৃশ্চিক রাশি: দীর্ঘ ভ্রমণযাত্রা এড়িয়ে চলুন। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থলাভ হতে পারে। সন্তানদের পড়াশোনা নিয়ে হতাশ হতে পারেন। অংশীদারদের সঙ্গে নতুন কোনও পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য ভালো দিন। দিনের শুরুটা ক্লান্তিকর হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভালো ফল পাবেন। স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর দিন।

ধনু রাশি: আজকে আর্থিকভাবে লাভবান হতে পারেন। প্রেমের জন্য ভালো দিন। সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তি ভালো ফল পাবেন। বিবাহিত জীবনের সুবিধাও আছে, সেগুলি অনুভব করতে পারবেন।

মকর রাশি: এই রাশির বাবা-মা’রা সন্তানদের জন্য গর্ববোধ করবেন। কর্মক্ষেত্রে আপনার উপর অতিরিক্ত দায়িত্ব আসতে পারে। স্ত্রীর সঙ্গে দারুন সময় কাটবে।

কুম্ভ রাশি: বাচ্চারা আপনার পছন্দ মতো কাজ নাও করতে পারে। যা আপনাকে রাগান্বিত করতে পারে। আপনি নিজেকে সংযত রাখুন। মনে রাখবেন অনিয়ন্ত্রিত রাগ সবার ক্ষতি করতে পারে। অতীতে করা বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। ডাকে আসা কোনও চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে।

মীন রাশি: আপনার স্ত্রীর মনোরম মেজাজ আপনার দিনকে উজ্জ্বল করে তুলতে পারে। আজকে বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে নিজের সঙ্গে সময় কাটান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব
-
ঘাস-খড় খাচ্ছেন বৃদ্ধ, নাগপঞ্চমীতে ভর করেছে অসুর! ভাইরাল বুদ্ধিরামের ভিডিও
-
তারকেশ্বরের পর এবার চাকলার লোকনাথধামেও পুষ্পবৃষ্টি! মন্ত্রীর ঘোষণায় আনন্দিত পুণ্যার্থীরা