নতুন অর্থবর্ষ মানেই চাকরিজীবীদের মনে নতুন আশা। এবার হয়তো বাড়বে বেতন। পদোন্নতির সম্ভাবনাও থাকে কারও কারও। যদিও বেসরকারি সংস্থায় অধিকাংশক্ষেত্রেই দেখা যায় বেতনবৃদ্ধি অনেকটা নির্ভর করে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কর্মীর সম্পর্কের উপর। তবে কাজ না করে শুধু সুম্পর্ক বজায় রাখলেই যে বেতনবৃদ্ধি বা প্রোমোশন হবে, এমনটা ভাবারও কোনও কারণ নেই। এক্ষেত্রে ব্যালান্সটা ভীষণ প্রয়োজন। তবে সব থেকে বেশি যা গুরুত্বপূর্ণ, তা হল ভাগ্য। ভাগ্য যদি সহায় না হয় তাহলে যাই করুন না কেন, লাভের লাভ হবে না। এক্ষেত্রে আপনি কোন রাশির জাতক, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চলুন আজ জেনে নেওয়া যাক, কোন রাশির জাতকরা নতুন অর্থবর্ষে সুখবর পাবেন (New Financial Year Prediction)।

আরও পড়ুন:
জ্যোতিষশাস্ত্র বলছে, এই অর্থবর্ষে নিশ্চিন্তে থাকতে পারেন মিথুন, তুলা, ধনু ও কুম্ভ রাশির জাতকরা। এদের বেতন বৃদ্ধি হবেই। তবে এদের থেকেও বেশি সুখবর অপেক্ষা করছে কর্কট, কন্যা, বৃশ্চিক এবং মীন রাশির জাতকদের জন্য। বেতন বৃদ্ধির পাশাপাশি উপরি লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির জাতকদের। অর্থাৎ ভালো কাজের জন্য মিলতে পারে পুরস্কার। সংস্থার তরফে অতিরিক্ত সুযোগ সুবিধাও পেতে পারেন এই রাশির জাতকরা। রয়েছে পদোন্নতির সম্ভাবনাও।
তবে বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকলেও চলতি মাসে কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন মিথুন রাশির জাতকরা। মাসের দ্বিতীয়ভাগ অর্থাৎ ১৫ তারিখের পর অপ্রত্যাশিত ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। মেষ রাশির জাতকরা অবশ্যই সতর্ক থাকুন। বৃষ রাশির জাতকদের প্রথমভাগে প্রাপ্তিযোগের কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন জ্যোতিষবিদরা।
সর্বশেষ খবর
-
দমদম বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে আগুন, স্বাধীনতা দিবসের আলোকসজ্জা থেকে বড় বিপদ
-
জেন জি’র পাশে দাঁড়িয়ে বিরাট উদ্যোগ, গান্ধীজয়ন্তীতে শুরু মোদি সরকারের নতুন প্রকল্প!
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের