Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Ajker rashifal

৪ জানুয়ারি রাশিফল: সকাল সকাল মন মেজাজ খারাপ? জেনে নিন আজ কী আছে ভাগ্যে

জেনে নিন আজকের রাশিফল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৪, ২০২৬, ১২:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৪, ২০২৬, ১২:১০

options
link
৪ জানুয়ারি রাশিফল: সকাল সকাল মন মেজাজ খারাপ? জেনে নিন আজ কী আছে ভাগ্যে zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিটি মানুষের জন্মছক হিসাবে ঠিক হয় রাশিফল। রাশিতে গ্রহ-নক্ষত্রের অবস্থান ঠিক করে আমাদের আজকের দিনটি কেমন কাটবে। জ্যোতিষশাস্ত্র তেমনটাই জানায়। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। কেমন কাটবে আপনার আজকের দিনটি? জেনে নিন আপনার আজকের রাশিফল (Ajker Rashifal)।

ajker rashifal daily horoscope on 4 January 2026 in bengali

Advertisement

মেষ রাশি: ব্যবসায় ভালো সময় আসবে। অর্থ প্রাপ্তি ঘটবে। সঞ্চয়ের দিকে মন দিন।  যেকোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দুপুরের পর নিন। সন্তানের জন্য অযথা চিন্তা করবেন না। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

ajker rashifal daily horoscope on 4 January 2026 in bengali

বৃষ রাশি: অযথা উত্তেজিত হবেন না। বদ চিন্তা থেকে দূরে থাকুন। মানসিক অস্থিরতা দেখা দেবে। নিজের ভুল স্বীকার করে নিন। অর্থ অপচয়ের সম্ভাবনা। মা-বাবার শরীরের প্রতি যত্ন নিন। 

ajker rashifal daily horoscope on 4 January 2026 in bengali

মিথুন রাশি: সম্পত্তি কেনার-বেচার সুযোগ মিলতে পারে। ব্যবসায় নতুন সুযোগ আসবে। সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বেগ বাড়ার সম্ভাবনা। দাম্পত্য জীবনে ঘাত-প্রতিঘাত বাড়তে পারে। সম্পর্কের ক্ষেত্রে সাবধান হোন।

ajker rashifal daily horoscope on 4 January 2026 in bengali

কর্কট রাশি: ব্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত্যাশা ত্যাগ করুন। বিনিয়োগের জন্য দিনটি শুভ নয়। পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে। ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো সুযোগ পেতে পারেন। আজকের দিনে জল-ভ্রমণ এড়িয়ে চলুন।

ajker rashifal daily horoscope on 4 January 2026 in bengali

সিংহ রাশি: কোনও দুঃসংবাদ পেতে পারেন। নিজের দায়িত্ব থেকে সরবেন না। কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। পিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। স্ত্রীর পরামর্শ মেনে চলুন। 

ajker rashifal daily horoscope on 4 January 2026 in bengali

কন্যা রাশি: কর্মক্ষেত্রে পদোন্নতি আটকে যেতে পারে। উচ্চ রক্তচাপের রোগীরা চিকিৎসকের কথা মেনে চলুন। পরিবারে শান্তি বজায় থাকবে। আর্থিক পরিস্থিতি অনুকূলে থাকবে। 

ajker rashifal daily horoscope on 4 January 2026 in bengali

তুলা রাশি: মানসিক শান্তির জন্য পরিবারের সঙ্গে ছোটখাটো ভ্রমণের সুযোগ মিলবে। গুরুজনদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। ভালো কোনও সুযোগ হাতছাড়া হতে পারে। 

ajker rashifal daily horoscope on 4 January 2026 in bengali

বৃশ্চিক রাশি: উন্নতির যোগ রয়েছে। আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। জীবনের পথে আসা বাধা কেটে যাবে। সকল মনস্কামনা আজ পূর্ণ হবে। স্ত্রীর সঙ্গে বিবাদে জড়াতে পারেন। চোখ ও কানের সমস্যায় ভোগার সম্ভাবনা।

ajker rashifal daily horoscope on 4 January 2026 in bengali

ধনু রাশি: ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভের মুখ দেখবেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। সন্তানের জন্য গর্ব বোধ করবেন। দিনের শেষে মানসিক চাপ কমবে।

ajker rashifal daily horoscope on 4 January 2026 in bengali

মকর রাশি: সম্পত্তি নিয়ে পরিবারে বিবাদ। মিথ্যার আশ্রয় নেবেন না। বন্ধুদের কাছে আর্থিক সাহয্য পাবেন। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। চোট লাগা পুরনো ব্যথা চাগাড় দিয়ে উঠতে পারে। 

ajker rashifal daily horoscope on 4 January 2026 in bengali

কুম্ভ রাশি: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন। ধর্মে আগ্রহ বাড়বে। পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। চিকিৎসায় খরচের সম্ভাবনা। উচ্চ রক্তচাপের রোগীরা সাবধানে থাকবেন। 

ajker rashifal daily horoscope on 4 January 2026 in bengali

মীন রাশি: স্বর্ণ ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। পড়ে গিয়ে বিপদ ঘটতে পারে। স্ত্রীর সঙ্গে মতানৈক্য তৈরি হবে। দিনের শেষ ভাগে মানসিক অস্থিরতা বাড়তে পারে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.