সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিটি মানুষের জন্মছক হিসাবে ঠিক হয় রাশিফল। রাশিতে গ্রহ-নক্ষত্রের অবস্থান ঠিক করে আমাদের আজকের দিনটি কেমন কাটবে। জ্যোতিষশাস্ত্র তেমনটাই জানায়। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। কেমন কাটবে আপনার আজকের দিনটি? জেনে নিন আপনার আজকের রাশিফল (Ajker Rashifal)।

মেষ রাশি: আপনার জীবনে নতুন এবং রোমাঞ্চকর কিছু ঘটতে পারে। আর্থিক ক্ষেত্রে উত্থান-পতন লেগে থাকবে। ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা লাভের মুখ দেখবেন।

বৃষ রাশি: পুলিশি ঝামেলা এড়িয়ে চলুন। বিদ্যার্থীদের উচ্চশিক্ষায় ভালো সময়। জীবিকায় উন্নতি হলেও পারিবারিক সমস্যা বাড়তে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন।

মিথুন রাশি: পরিবারে সম্পত্তি নিয়ে বিবাদ হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। পিতা-মাতার শরীর ভালো যাবে না।

কর্কট রাশি: নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় ব্যবসায় সাফল্য মিলবে। বিদ্যার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য।

সিংহ রাশি: বাড়িতে কোনও সুখবর আসতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। নববিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে।

কন্যা রাশি: কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। স্ত্রীর সঙ্গে বিবাদে জড়াতে পারেন। চোখ ও কানের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি: পরিবারে দায়িত্ব বাড়বে। নতুন গৃহনির্মাণের পরিকল্পনা। শত্রু গোপনে ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাবে। কোনওরকম প্রলোভনে পা দিলেই বিপদে পড়বেন।

বৃশ্চিক রাশি: আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য স্বাস্থ্যহানি। সন্তানের জন্য অযথা দুশ্চিন্তা বন্ধ করুন।

ধনু রাশি: নিজের ব্যবসা শুরু করলে লাভ পাবেন। পেশাগত জীবনে সাফল্য পাবেন। সন্তানের কৃতিত্বে পরিবারের মুখ উজ্জ্বল হবে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে।

মকর রাশি: অতীত থেকে শিক্ষা নিন। নিজেকে পালটাবার চেষ্টা করুন। নতুন কাজ শুরু করার জন্য আজকের দিনটি আদর্শ। অযাচিত ভাবে কাউকে সাহায্য করতে যাবেন না।

কুম্ভ রাশি: আর্থিক ক্ষেত্র স্থিতিশীল। তবে ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। নতুন সম্পর্কের শুরু হতে পারে।

মীন রাশি: প্রেমের সম্পর্কে গভীরতা আসবে। গবেষণায় সাফল্য পাবেন। ব্যবসায় লাভের মুখ দেখবেন। উচ্চ রক্তচাপের রোগীরা সাবধান হোন।
সর্বশেষ খবর
-
‘লর্ডে’র ব্যাটে লর্ডসে সেঞ্চুরি, ২২ গজে মায়ের টোটকা! টিভি শোয়ের অভিষেকে সিক্রেট ফাঁস রোহিতের
-
ভাষা-ধর্মের নামে বিভেদ নয়, রাধাষ্টমীর সন্ধ্যায় ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
মাও বঙ্গ ব্রিগেডের কফিনে শেষ পেরেক! পুলিশের জালে কিষানজি-আকাশের ২ দেহরক্ষী
-
হাসিনার দেশে ফেরার ঘোষণায় চাঙ্গা লিগ, মিছিল ঘিরে তপ্ত ঢাকা, ৫০০-র বেশি গ্রেপ্তার
-
রোহিত ইস্যুতে সংঘাত, মতবিরোধ লক্ষ্মণের সঙ্গেও! আগরকরের বিদায়ের নেপথ্যে একাধিক বিস্ফোরক কারণ