সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম, অর্থ, স্বাস্থ্য বা কর্মজীবনের মতো দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে রাশিফলের দিকনির্দেশনা সবসময়ই গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেওয়া যাক আজকের রাশিফলে কেমন কাটবে আপনার দিন।

মেষ রাশি: কোনও কঠিন বাস্তবের মুখোমুখি হতে পারেন। সত্যকে মানতে শিখুন। আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হবেন না। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন। ভেবেচিন্তে কাজ করুন।

বৃষ রাশি: পরিস্থিতির চাপে আপনি অনেক বদলে গিয়েছেন। নতুন ‘আমি’র উপর ভরসা রাখুন। আত্মবিশ্বাস বাড়লে কাজে উন্নতি হবে।

মিথুন রাশি: কারও সমালোচনায় কান দেবেন না। নিজের মতো কাজ করে যান। সত্যের সঙ্গে থাকুন। কুপথে পা বাড়াবেন না।

কর্কট রাশি: কারও সঙ্গে বাকবিতণ্ডায় জড়াবেন না। মুখ বুজে সমস্যা বোঝার চেষ্টা করুন। তাহলে উন্নতি হবে। নইলে অযথা শত্রুবৃদ্ধির সম্ভাবনা।

সিংহ রাশি: কারও সঙ্গে অশান্তিতে জড়াবেন না। তবে না বলতে শিখুন। সকলের মন জয় আপনি করতে পারবেন না, একথা মানতে শিখুন।

কন্যা রাশি: আপনি কঠোর পরিশ্রমী। তবে আজকের দিনে একটু শান্ত হন। শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। পরিবারের সকলের সঙ্গে সময় কাটান।

তুলা রাশি: জীবনে পরিবর্তন আনুন। দীর্ঘদিনের কোনও বদভ্যাস ছেড়ে দিন। তবে তার জন্য আফশোস করবেন না। কারণ, যা হয় তা ভালোর জন্যই হয়। সুদূরপ্রসারী ফল পাবেন।

বৃশ্চিক রাশি:ছোট ছোট মুহূর্তের উপর গুরুত্ব দিন। প্রিয়জনদের সঙ্গে ভালো সময় কাটান। সবকিছু নিয়ন্ত্রণ করতে যাবেন না। তা সম্ভব নয়।

ধনু রাশি: মনখারাপ করবেন না। ভেঙে পড়বেন না। জানবেন আজ না হয়, কাল ভালোই হবে। আবেগ নিয়ন্ত্রণ করুন।

মকর রাশি: আপনি পরিবারের ছাতার মতো। তাই পরিবারের সকলকে ভালো রাখতে নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। সুস্থ থাকুন।

কুম্ভ রাশি: আজ বহুদিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। যা আপনাকে অবাক করতে পারে। কর্মক্ষেত্র শুভযোগ। পদোন্নতি হতে পারে। বিদেশ ভ্রমণের সম্ভাবনাও রয়েছে।

মীন রাশি: কাজের চাপ বাড়বে। ব্যস্ততা থাকলেও পরিবারের সকলের দিকে নজর দিন। নিজের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন।
সর্বশেষ খবর
-
এবারও হল না হেক্সার স্বপ্নপূরণ, হালান্ড ম্যাজিকে নরওয়ের কাছে হেরে বিদায় ব্রাজিলের
-
‘এটাই লাস্ট ডান্স’, মন খারাপের খবর দিয়ে রোনাল্ডো বললেন, ‘আগের মতো খেলতে পারি না’
-
ভুলো বিল তৈরি করে কলকাতা পুলিশের ডিসি অফিসের ৫১ লাখ টাকা তছরূপ! গ্রেপ্তার সরকারি কর্তা
-
টি-২০ বিশ্বকাপ জয়ের রেকর্ড, ইংল্যান্ডকে হেলায় হারিয়ে সাতবার বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া
-
টোটোতে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, চালকের হাত কেটে পড়ে গেল রাস্তায়! ভয়ংকর কাণ্ড দুর্গাপুরে