সংসারের সুখসমৃদ্ধি বৃদ্ধিতে অনেকেই গণেশ পুজো করেন। নিয়ম মেনে আরাধনা করলে সিদ্ধিদাতার আশীর্বাদ পাওয়া যায়। ওইদিন সকাল ৭টা ৬ মিনিট থেকে ১৫ সেপ্টেম্বর সকাল ৭টা ৪৫ মিনিট পর্যন্ত পুজোর শুভ সময়। শাস্ত্রীয় মত অনুযায়ী, গণেশের জন্মমুহূর্ত দুপুরে হওয়ায় ১৪ সেপ্টেম্বরেই মূল পুজো করা যেতে পারে। তাতে জীবনে সাফল্য আসে। আর্থিক লাভও হয়। গণেশ চতুর্থীর সময় বিরল যোগে চার রাশির ভাগ্যোন্নতির সম্ভাবনা রয়েছে।
মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। বিশেষত ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা বাড়তি আর্থিক লাভ পেতে পারেন। ব্যক্তিগত জীবনেও কোনও সুখবর পেতে পারেন। যাঁরা অবিবাহিত তাঁদের বিয়ের যোগাযোগ হতে পারে। কিংবা মনের মানুষ খুঁজে পেতে পারেন।
আরও পড়ুন:

কন্যা রাশির জাতকরা গণেশ চতুর্থীর সময় কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। সম্মান ও প্রতিপত্তিও বাড়তে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আর্থিক বাধা দূর হবে। লক্ষ্মীলাভের সম্ভাবনাও রয়েছে।

যেকোনও আটকে থাকা কাজের নিষ্পত্তি হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের। আর্থিক কোনও জটিলতা দূর হতে পারে। ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা করতে পারেন। তাতেও মিলবে ব্যাপক সাফল্য।

কুম্ভ রাশির জন্যও এই সময়টি অত্যন্ত শুভ। বিশেষত ব্যবসার সঙ্গে যুক্তরা লাভবান হতে পারেন। কোনও ব্যবসায়িক চুক্তি হতে পারে। পড়ুয়ারা পরীক্ষায় আশানুরূপ ফল পাবেন। এছাড়া কোনও সৃজনশীল কাজের সঙ্গে যুক্তদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। তাঁদের প্রতিভার স্বীকৃতি পেতে পারেন।

তাই এই রাশির জাতক জাতিকারা গণেশ চতুর্থীতে কিছু নিয়ম মানার চেষ্টা করুন। তাতে মিলবে সুফল।
- গণেশ চতুর্থীতে ঘর এবং রান্নাঘর অবশ্যই পরিষ্কার করে ফেলুন।
- গণেশ চতুর্থীতে গঙ্গাস্নান করতে পারেন।
- পুরোপুরি উপবাস করবেন না। ফল কিংবা অন্য কোনও খাবার খেতে পারেন। তবে খেয়াল রাখবেন যেন শারীরিক ক্ষতি না হয়।
- রুপোর বাসন কিংবা সাদা রঙের কোনও সামগ্রী গণেশ পুজোয় ব্যবহার না করাই উচিত।
- গণেশ পুজোয় অবশ্যই অক্ষত গোবিন্দভোগ চাল দিন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গণেশ পুজোয় তুলসী অর্পণ করলে রুষ্ট হন দেবতা! নেপথ্যে কোন পুরাণ কাহিনি?
-
এবার নেতৃত্ব দেবেন সিরাজ, কোন দলের অধিনায়ক হলেন টিম ইন্ডিয়ার পেসার?
-
আইনি জটেও ভাটা নেই জৌলুসে, বাগবাজারে জোরকদমে শুরু দুর্গাপুজোর প্রস্তুতি
-
ব্রিকসের মধ্যাহ্নে মহাভোজের আয়োজন! নিরামিষ ভারতীয় পদে বিশ্বনেতাদের রসনাতৃপ্তি
-
অস্ত্র উদ্ধারে গোয়েন্দাদের রাডারে মাও শীর্ষনেতা আকাশ! নজরে বাঁকুড়া-পুরুলিয়া হয়ে ঝাড়খণ্ডের জঙ্গলপথও