সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেপ্টেম্বর মাসে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করবে। বুধ, সূর্য, ও শুক্র গ্রহ সেই তালিকায় রয়েছে। এই গোচরের ফল সরাসরি এসে পড়বে সব রাশির জাতক-জাতিকার জীবনে। যার জেরে ইতিবাচক ও নেতিবাচক দুই ফল পাওয়া যাবে। তবে এই গ্রহ গুলির রাশি পরিবর্তনের ফলে কর্কট, বৃশ্চিক,মেষ, কুম্ভ রাশির জাতক-জাতিকারা জীবনে শুভ ফল পাবে বলে মনে করা হচ্ছে।
[আরও পডু়ন: ২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত Horoscope: মনের বাসনা পূর্ণ হবে এসপ্তাহে? জেনে নিন রাশিফল]
কর্কট রাশি: সেপ্টেম্বর মাসজুড়ে কর্কট রাশির জাতক-জাতিকারা ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রের দিকে তাকালে আত্মবিশ্বাসের দিক থেকে করা কাজে সাফল্য আসবে। চাকরি ও ব্যবসার অবস্থা ভালই থাকবে। অর্থনৈতিক অবস্থা মোটামুটি। আয় বাড়ার সঙ্গে সঙ্গে ব্যয়ও বৃদ্ধি পাবে। তবে পুরনো কোনও বিনিয়োগ থেকে বিপুল লাভ পেতে পারেন।
বৃশ্চিক রাশি: এই মাসে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা চাকরি স্থানে দারুণ সাফল্য পাবেন। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে দীর্ঘদিন ধরে ভোগা রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। পারিবারিক অশান্তি কেটে যাবে বলেই মনে করা হচ্ছে। স্বামী-স্ত্রীর বাঁধন আরও দৃঢ় হবে।
মেষ রাশি: পড়াশোনা করছেন বা চাকরির জন্য পড়ছেন সেই জাতক-জাতিকার জন্য এই মাস প্রচুর সুযোগ নিয়ে আসবে। তাঁদের জীবনে খুশির খবর পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আয়ের উৎস বাড়বে। স্বাস্থ্য ভালো থাকবে।
কুম্ভ রাশি: সেপ্টেম্বর মাস এই রাশির জাতিকাদের জন্য খুবই উপকারী হতে চলেছে। আয় বৃদ্ধি পাবে। সঙ্গে সঞ্চয় করতেও সফল হবেন এই রাশির জাতিকারা। চাকরি ও ব্যবসা সংক্রান্ত দুশ্চিন্তার অবসান হবে। যার চাকরির খোঁজে আছেন তারা চাকরি পেতে পারেন। ব্যবসা শুরু করার জন্য এই মাসটি খুব ভালো সময়।
[আরও পড়ুন: জন্মাষ্টমীতে সূর্য-শনিদেবের মুখোমুখি অবস্থান! সমসপ্তক যোগে শুভ সময় শুরু ৩ রাশির]
সর্বশেষ খবর
-
অবশেষে শুরু অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন, কীভাবে পূরণ করবেন ফর্ম? জানুন খুঁটিনাটি
-
হিন্দু-মুসলমানের রাজনীতি আর কতদিন! দিল্লিতে বিক্ষোভ ককরোচ পার্টির, নিরাপত্তা দিল শাহের পুলিশ
-
শওকতের গ্রেপ্তারিতে ভাঙড়ে মিষ্টি বিলি আরাবুলের, তুমুল নাচ আইএসএফ কর্মীদের
-
বিশ্বাস ভাইদের অবিশ্বাস্য কীর্তি! এলআইসির জমি ‘জবরদখল’ সুরুচি সংঘের
-
আর জেড প্লাস নিরাপত্তা নেই লালুর, লাঠি হাতেই বাড়ি পাহারায় দলের কর্মীরা