Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬

চাকরি বা ব্যবসা নয়, এই সপ্তাহে ভাবুন পরিবার আর স্বাস্থ্য নিয়ে

আপনার ভাগ্যে কী আছে জেনে নিন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০১৮, ০৯:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০১৮, ০৯:০২

options
link
চাকরি বা ব্যবসা নয়, এই সপ্তাহে ভাবুন পরিবার আর স্বাস্থ্য নিয়ে zoom
Advertisement
অমিতাভ বন্দ্যোপাধ্যায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ  সপ্তাহটি কর্মক্ষেত্রে ভালই কাটবে। পারিবারিক দিক নিয়েও কোনও কোনও রাশির জাতকরা সমস্যায় পড়তে পারেন। কোনও কোনও রাশির স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। আর কী বললেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
মেষ
aries1

কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়লেও আয়ের দিক থেকে ততখানি লাভবান না হওয়ার কারণে উদ্বেগে থাকতে পারেন। পারিবারিক শান্তি বজায় থাকবে। তবে কোনও সদস্যের অসুস্থতার কারণে ব্যয়ের যোগ রয়েছে। সন্তানের সাফল্যের কারণে গর্বিত ও আনন্দিত হবেন। নতুন কোনও বন্ধুত্বের সম্পর্ক তৈরি হলেও তা নির্বাচনের আগে যাচাই করুন। চলাফেরায় সতর্ক থাকুন।

 
বৃষ
taurus

বহুজনের মাঝে নিজের সুস্পষ্ট মতামত ব্যক্ত করে নিজের সম্ভ্রম আদায় করতে সক্ষম হবেন। নিজের শারীরিক দিকে নজর দিন। দাম্পত্য সম্পর্ক বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। পিতা অথবা পিতৃস্থানীয় কারও পরামর্শ লাভের দ্বারা ব্যবসায়ে অগ্রগতির যোগ। নতুন কোথাও আর্থিক বিনিয়োগ করতে পারেন।

 
মিথুন

jemini

পারিপার্শ্বিক কারণে উদ্বিগ্ন হতে পারেন। প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে পড়ে থাকা কিছু কাজ নিয়ে চিন্তাবৃদ্ধি। সন্তানের চলাফেরার দিকে নজর দিন। আর্থিক দিক শুভ। তবে বহুব্যয়ের কারণে সঞ্চয় নাও হতে পারে। ভ্রাতা অথবা ভ্রাতৃস্থানীয় কাউকে উপকার করে মানসিক তৃপ্তি পেতে পারেন। ধর্মকর্মে আগ্রহ বৃদ্ধির যোগ।

 

কর্কট

cancerমামলার ফলাফল অনুকূলে আসতে পারে। নতুন কোনও কর্মলাভের যোগাযোগ এলেও তা ভেবেচিন্তে গ্রহণ করা উচিত। পারিবারিক দায়দায়িত্ব পালনে বহুব্যয়ের যোগ দেখা যায়। নিকটজনের মন্দ ব্যবহারের কারণে মানসিক ক্লেশ। ছোটে ব্যবসায়ীদের নতুন বিনিয়োগের পূর্বে সতর্কতা প্রয়োজন। দূর ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। শারীরিক দিক চলনসই।

 
সিংহ

leoপিতার পরামর্শে পারিবারিক কোনও সমস্যার সমাধান। কারিগরি কুশলতা বৃদ্ধি। এ সপ্তাহে একাধিক উপায়ে অর্থাগমের রয়েছে। বন্ধুরূপী কারও দ্বারা আর্থিক প্রতারণার শিকার হতে পারেন। শারীরিক দিক শুভ। তবে আচমকা চোটাঘাতে ক্লেশভোগ হতে পারে। সাংসারিক দায়িত্ব পালনে কোনও ত্রুটি না রাখলেও সমালোচিত হবেন।

 
 
কন্যা

virgo

শারীরিক দিকে নজর দেওয়া প্রয়োজন। বহুদিনের কোনও ইচ্ছাপূরণের যোগ দেখা যায়। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্য ও বিদেশযাত্রার যোগাযোগ আপনাকে আনন্দিত ও গর্বিত করবে। নারীদের পছন্দের ব্যক্তির সঙ্গে বিবাহের দিনক্ষণ স্থির হতে পারে। সামাজিক দায়দায়িত্ব পালনে আগ্রহ বৃদ্ধি আপনাকে জনপ্রিয় করবে।

 
তুলা

libra

নতুন কোনও কর্মপ্রকল্পে জড়িয়ে ব্যস্ততা বৃদ্ধি হতে পারেন। পারিবারিক শান্তি বজায় থাকলেও পিতার বার্ধক্যজনিত কারণে অসুস্থতা আপনাকে উদ্বেগে রাখবে। সরকারি চাকরিজীবীদের ব্যস্ততা বৃদ্ধি ও স্থানান্তরে বদলির আদেশ আসতে পারে। কাউকে যেচে উপকার করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হতে পারে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন।

 
 
বৃশ্চিক

scorpio

কর্মক্ষেত্রের পরিস্থিতি সামান্য জটিল হলেও তা দ্রুত কেটে যাবে। কর্তৃপক্ষের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলুন। পারিবারিক শান্তি বজায় থাকবে। স্ত্রীর বুদ্ধির দ্বারা লাভবান হতে পারেন। সন্তানের চঞ্চল মানসিকতা আপনাকে চিন্তায় রাখবে। আর্থিক দিক থেকে তেমন লাভবান নাও হতে পারেন। সম্পত্তি রক্ষণাবেক্ষণের দিক নজর দিন।

 
ধনু

saggetarius

নিজের বুদ্ধির দ্বারা কর্মক্ষেত্রের কোনও সমস্যার সমাধান হবে। অতিরিক্ত পরিশ্রমের কারণে এ সপ্তাহে শারীরিক দিক থেকে ক্লান্ত ও অবসন্ন থাকতে পারেন। বিতর্ক-বিবাদ এড়িয়ে চলাই ভাল। পারিবারিক পরিবেশ অনুকূল। সন্তানের কোনও সুখবর আপনাকে আনন্দিত করবে। স্ত্রীর শারীরিক দিকে নজর দিন। জমি, বাড়ি কেনার পরিকল্পনা সফল হতে পারে।

 
 
মকর

capricorn

শারীরিক দিক থেকে সতর্কতা প্রয়োজন। উচ্চ রক্তচাপের সমস্যায় ক্লেশভোগের যোগ। পারিবারিক শান্তি মাঝে মধ্যেই বিঘ্ন হওয়ার আশঙ্কা। মাথা ঠান্ডা রেখে সমস্যার সমাধান করাই ভাল। কর্মক্ষেত্রে ব্যস্ততা বজায় থাকতে পারে। তবে শারীরিক কারণে কিছু কাজ স্থগিত রাখতে হতে পারে। আর্থিক দিক মোটামুটি শুভ। সন্তানের পড়াশোনায় আগ্রহ আপনাকে আনন্দিত করবে। নিকট ভ্রমণের যোগ রয়েছে।

 
কুম্ভ

aquarius

নিজের কর্মকৃতিত্বের কারণে অন্যের প্রশংসা পাবেন। পারিবারিক দায়দায়িত্ব পালনে ব্যয় বৃদ্ধি হতে পারে। স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতির দিকে খেয়াল রাখুন। প্রভাবশালী কোনও ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন। মাতার শারীরিক অবস্থা আপনাকে উদ্বেগে রাখবে। শুভ কোনও খবর আনন্দ পেতে পারেন।

 
মীন

pisces

পারিবারিক পরিস্থিতির পরিবর্তন আপনাকে মানসিক চাপে রাখতে পারে। এ সপ্তাহে বহুব্যয়ের কারণে চিন্তাবৃদ্ধির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে নিজের যোগ্যতার পরিচয় দিতে সক্ষম হবেন। তবে উত্তেজক পরিবেশ এড়িয়ে চলুন। প্রেমজ ব্যাপারে সামান্য জটিলতা রয়েছে। তবে তা দ্রুত কেটে যাবে। শারীরিক দিক শুভ হলেও চলাফেরায় সতর্ক থাকুন। বকেয়া পাওনা ফেরত পেতে পারেন।

 

।।     দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির ভিত্তিতে গোচরফল আংশিক মিলবে    ।।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.