সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহালয়া। দেবীপক্ষের সূচনা। সেই দিনই সূর্যগ্রহন। পর দিনই রাহুর নক্ষত্র শতভিষা নক্ষত্রে প্রবেশ শনির। সব মিলিয়ে এক বিরল যোগ। যার ফলে লাভের মুখ দেখতে চলেছেন একাধিক রাশি জাতক-জাতিকা। অক্টোবরের দুই তারিখে দেবীপক্ষের সূচনা হবে। সাতদিন পরেই বোধন। শাস্ত্রমতে এই সময়ে মকর, সিংহ, মেষ রাশির জাতক-জাতিকারা শুভ ফল পাবেন। বদলে যাবে অর্থনৈতিক থেকে সামাজিক অবস্থান।
মকররাশি: মহালয়ার পর হঠাৎ ধনলাভ হতে পারে। আটকে থাকা টাকা হাতে আসবে বলে মনে করা হচ্ছে। অনেক দিনের ইচ্ছা এই সময়ে পূরণ হবে। সামগ্রিকভাবে শুভ সময় যাবে বলে মনে হচ্ছে।
সিংহ রাশি: এই সময়টা সিংহ রাশির জাতক-জাতিকাদের সব দিক থেকেই ভালো যাবে। দাম্পত্য জীবনে সম্পর্কের উন্নতি হবে। সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থারও উন্নতি হবে। সঙ্গে টাকা সঞ্চয় করতে পারবেন। আয়ের নতুন রাস্তা খুলবে।
মেষরাশি: মহালয়ার পর তৈরি হওয়ার বিরল যোগ মেষরাশির অর্থনৈতিক দিকটি মজবুত করবে। ব্যবসা, বিনিয়োগ সব দিক থেকেই লাভবান হওয়া সম্ভাবনা রয়েছে। আটকে থাকা টাকা উদ্ধার করা হবে।
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ