সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণত অপমান করা হলে, কিংবা লোকসমক্ষে খারাপ কথা বলা হলে মানুষ দুঃখ পান৷ কিংবা যে ব্যক্তি খারাপ কথা বলছেন, তাঁর উপর রেগে যান৷ রেগে গিয়ে হয়তো নিজেও দু’চারটে কথা শুনিয়ে দেন৷ কেউ আবার আছেন, যাঁদের এই সব কথায় বিশেষ কিছু যায় আসে না৷ তাঁরা গোটা ব্যাপারটাকে পাত্তাই দেন না৷ অপমানের সামনা কিভাবে করেন কেউ, তা আলাদা আলাদা ব্যক্তিত্বের উপর নির্ভর করে৷ আর রাশিফল মানুষের চরিত্র নির্ধারণের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ৷ তাই রাশিফল বলে দিতে পারে অপমানের উত্তরে আপনি ঠিক কী করেন৷
এরিস, জেমিনি, স্করপিও:
যদি এই রাশির জাতক-জাতিকাদের অপমান করা হয় এবং তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়, তবে এই রাশির জাতক-জাতিকারা সেই অপমানের বদলা নেবেন৷ আর সেই বদলা হিসাবে শত্রুকে ধ্বংস করে দিতে পারেন তাঁরা৷
ক্যানসার, পাইসেস:
এই রাশির জাতক-জাতিকাদের অপমান করলে, তাঁরা খুবই দুঃখ পান৷ অপমানের বদলা নেওয়া তো নেওয়া দূরের কথা, অপমানের কষ্টে তাঁরা কেঁদে ভাসাতে পারেন৷
টরাস, স্যাজিটেরিয়াস, অ্যাকোয়ারিয়াস:
এই রাশির জাতক-জাতিকাদের অপমান করবেন? আপনিই হয়তো তাঁদের অপমান করে অপমানিত হয়ে যাবেন৷ কারণ এই রাশির জাতক-জাতিকারা হিংসা বা মন্দ ব্যবহারকে একেবারেই প্রশ্রয় দেন না৷ উল্টে আপনার নিজে চোখে নিজেকে ছোট করতে তাঁরা অপমানের বদলে হাসেন৷ তাঁদের হাসি এবং পজিটিভ দৃষ্টিভঙ্গি শত্রুপক্ষকে সহজেই হারিয়ে দিতে পারে৷
লিও, লিব্রা, ক্যাপ্রিকর্ন, ভার্গো:
এই রাশির জাতক-জাতিকারা সবচেয়ে মজার হন৷ এঁদের অপমান করতে গেলে শত্রুরা বিপাকে পড়তে পারেন৷ কারণ তাঁরা এই ধরনের কথা এবং অপমানকে একেবারেই পাত্তা দেন না৷
সর্বশেষ খবর
-
মানুষ-বন্যপ্রাণ সহাবস্থানেই বাজিমাত! জঙ্গলমহলের প্রথম অভয়ারণ্য হচ্ছে পুরুলিয়ায়
-
বাড়ির থেকে ৪০০ মিটার দূরেই মৃত্যুফাঁদ! বিশ্বকর্মা পুজো থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত যুবক
-
প্রতীক নিয়ে জটিলতা হুমায়ুনের দলেও! রেজিনগরে বিধায়কপুত্রের ‘বাঁশি’ চিহ্নে লড়াই নিয়ে চরমে অনিশ্চয়তা
-
জোড়াফুলের শ্রাদ্ধ! তৃণমূলের প্রতীক ‘মৃত্যু’তে পুরোহিত ডেকে অভিনব কর্মসূচি বিজেপির
-
নন্দীগ্রামের পর রেজিনগর! মনোনয়ন প্রত্যাহার করবেন মমতার ‘শেষ সৈনিক’ রবিউলও? জল্পনা তুঙ্গে