
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ রাশির জাতকরা কর্মক্ষেত্রে সুযোগের সদ্ব্যবহার করুন। সম্পত্তি নিয়ে সমস্যার সমাধান হতে পারে ধনু রাশির জাতকদের। বলছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

পারিবারিক জটিলতাগুলির সমাধান আপনাকে চাপমুক্ত করবে, কর্মক্ষেত্রে নতুন কিছু পরিকল্পনা নিয়ে ব্যস্ততা বৃদ্ধি করবেন। লেনদেন সংক্রান্ত ব্যাপারে খোঁজ-খবর নিয়ে এগনোই ভাল। আপনার উদ্যোগী মনোভাব এ সপ্তাহে সাফল্য নিশ্চিত করতে পারে। সন্তানের লেখাপড়ায় বিশেষ সাফল্য আপনাকে গর্বিত করবে। বহুদিনের হারানো সম্পর্ক ফিরে আসতে পারে।

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকলে তা দ্রুত গ্রহণ করাই ভাল, অন্যথায় সুযোগ হারাতে পারেন। স্বজনদের প্ররোচনামূলক আচরণ আপনাকে উত্তেজিত করলেও সতর্ক থাকার প্রয়োজন। বহুদিনের কোনও ইচ্ছাপূরণের যোগ, স্ত্রীর বৈষয়িক উন্নতি ও স্ত্রীর নামে কোনও ব্যবসায়ে ভাল লাভের আশা করা যায়। সপরিবার নিকট ভ্রমণ যোগ।

এ সপ্তাহে কাউকে টাকাপয়সা ধার দিয়ে বিড়ম্বনায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে কিছু জটিলতা এলেও তার দ্রুত সমাধান হবে। পিতার বার্ধক্যজনিত কারণে স্বাস্থ্যের অবনতি আপনাকে উদ্বিগ্ন করবে। পৈত্রিক সম্পত্তি নিয়ে আলোচনা সফল নাও হতে পারে। বেকারদের দূরবর্তী স্থানে কাজের সুযোগ মিলতে পারে। প্রেমজ ব্যাপারে জটিলতা কেটে যাবে।

আপনার অধ্যাবসায় ও দক্ষতার সঠিক মূল্যায়ন না হওয়ার কারণে কর্মক্ষেত্রে তার প্রভাব পড়তে পারে। স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতির দিকে খেয়াল রাখুন। সপ্তাহটি ছোট ব্যবসায়ীদের বাড়তি বিনিয়োগের ব্যাপারে শুভ হতে পারে। পারিবারিক পরিবেশ শুভ। তবে বিলাসব্যসনে বহু ব্যয়ের কারণে আর্থিক চিন্তা বজায় থাকতে পারে। দেবদ্বিজে ভক্তিবৃদ্ধির যোগ।

কর্মক্ষেত্রে দুরূহ কোনও সমস্যার সমাধান করে কর্তৃপক্ষের প্রশংসা আদায় করে নেবেন। নতুন কোনও কর্মলাভের সুযোগ এলেও তা ভেবেচিন্তে গ্রহণ করাই ভাল। পারিবারিক সুখ-শান্তি বৃদ্ধি। সম্পত্তি নিয়ে আইনি সমস্যাগুলি যা ছিল তার সমাধান আপনাকে উদ্বেগমুক্ত করবে। আর্থিক দিক শুভ ও বহুদিনের বকেয়া পাওনা উদ্ধার হতে পারে।

সহকর্মীদের সঙ্গে সম্পর্কের উন্নতির দিকে খেয়াল রাখুন। কর্মক্ষেত্রের পরিবেশ সামান্য জটিল হওয়ার আশঙ্কা। পারিবারিক পরিবেশ অনুকূল। স্ত্রীর নামে সম্পত্তি লাভের আশা করা যায়। অনিয়মের কারণে শারীরিক ক্লেশভোগের যোগ। কারিগরি কুশলতার বৃদ্ধি ও রোজগারের একাধিক উপায় সামনে আসতে পারে। সন্তানের চলাফেরায় নজর রাখুন।

অতিরিক্ত উচ্চাভিলাষ ক্ষতি করতে পারে। পারিবারিক দায়দায়িত্বের বৃদ্ধি আপনাকে ব্যস্ত রাখবে। নতুন কোনও ব্যবসায়িক পরিকল্পনা আপাতত স্থগিত রাখতে হতে পারে। সম্পত্তি রক্ষণাবেক্ষণের দিকে নজরদানের প্রয়োজন। প্রেম-প্রণয়ে বড় ধরনের চোটাঘাতের আশঙ্কা দেখা যায়। সপ্তাহটিতে পারিপার্শ্বিক কারণে মানসিক স্থিতির অভাব দেখা যায়।

পেশাদারদের ব্যস্ততার বৃদ্ধি ও রোজগারের একাধিক সুযোগ মিলতে পারে। দাম্পত্য সম্পর্কে আরও বেশি দায়িত্বশীলতার প্রয়োজন। এ সপ্তাহে কোনও হঠকারী সিদ্ধান্ত নিয়ে আফসোস করতে পারেন। ভ্রাতা অথবা ভগিনী কারও বিশেষ সাফল্য আপনাকে গর্বিত করবে। ব্যবসায়ীদের বাড়তি বিনিযোগ সত্ত্বেও ব্যবসায়ে মন্দা মানসিক চাপে রাখবে।

শুভানুধ্যায়ী কারও হস্তক্ষেপে সম্পত্তি নিয়ে কোনও সমস্যার সমাধান হতে পারে। পারিবারিক কোনও সমস্যা থাকলেও তার দ্রুত সমাধান। কর্মক্ষেত্রে নিজের অধ্যবসায় ও কর্মদক্ষতার কারণে বিশেষ প্রশংসিত হতে পারেন। আর্থিক দিক থেকে সপ্তাহটি শুভ। কোনও বাহন কেনার পরিকল্পনা সফল হতে পারে। সন্তানের মেধার বিকাশে আনন্দ ও গর্ব।

দূর ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখতে হতে পারে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও ব্যয় বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের প্রতিযোগিতার মধ্যে দিয়ে অগ্রগতি। কাউকে উপকার করে বদনাম হতে পারে। সামাজিক কাজকর্মে আগ্রহ বৃদ্ধি ও দানধ্যান করতে পারেন। বেকারদের নতুন কর্মলাভের যোগ দেখা যায়। সম্পত্তি ক্রয় বিক্রয়ের ব্যাপারে সতর্কতার প্রয়োজন, আইনি জটিলতা থেকে দূরে থাকুন।

বহুজনের মাঝে নিজের সুস্পষ্ট বক্তব্যের দ্বারা জনপ্রিয়তা অর্জন করবেন। কর্মক্ষেত্রে বহুব্যস্ততা ও আর্থিক দিক থেকেও লাভবান হবেন। ব্যয় বৃদ্ধি পেলেও সঞ্চয়ের পরিকল্পনা সফল হতে পারে। সন্তানের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য নিশ্চিত হবে। স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতির দিকে খেয়াল রাখুন আচমকা চোটাঘাতে শারীরিক ক্লেশ।

কর্মক্ষেত্রে নিজের দক্ষতার পরিচয় রাখবেন। আর্থিক দিক থেকে যোগাযোগগুলি এলেও তার ফল পেতে বিলম্ব হতে পারে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সামান্য বাধা আসতে পারে। প্রিয়জনের মন্দ ব্যবহারে মানসিক ক্লেশ। চলাফেরায় সতর্ক থাকুন। মিথ্যা অপবাদের শিকার হতে পারেন। সপ্তাহটি অত্যধিক পরিশ্রমের দ্বারা সাফল্য নিশ্চিত করবেন।
।। দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির ভিত্তিতে গোচরফল আংশিক মিলবে।।
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার