Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৮ জুলাই ২০২৬
Rahu Gochar

রাহুর কৃপায় খুলবে কপাল! আগস্টের শুরুতেই টাকার পাহাড়ে কোন ৪ রাশি?

জ্যোতিষশাস্ত্রে রাহুকে যেমন আকস্মিকতার কারক বলা হয়, তেমনই ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি স্বয়ং সেনাপতি মঙ্গল। ফলে রাহুর এই নক্ষত্র পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১৯:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১৯:৪১

options
link
রাহুর কৃপায় খুলবে কপাল! আগস্টের শুরুতেই টাকার পাহাড়ে কোন ৪ রাশি? zoom
কোন চার রাশির কপাল খুলছে?

মহাকাশ জুড়ে প্রতিনিয়ত চলছে গ্রহ-নক্ষত্রের এক রহস্যময় পাশাখেলা। বৈদিক জ্যোতিষের পরিভাষায় যাকে আমরা বলি ‘গোচর’। এই মহাজাগতিক নাটকের অন্যতম প্রধান চরিত্র ছায়াগ্রহ রাহু। জন্মকুন্ডলীতে তার অবস্থান যেমন তোলপাড় ফেলে দিতে পারে, তেমনই তার নক্ষত্র পরিবর্তনও বদলে দিতে পারে সাধারণ মানুষের ভাগ্যলিপি। এবার সেই মাহেন্দ্রক্ষণ আসন্ন। আগামী ২ আগস্ট ২০২৬, রবিবার মধ্যরাতে মঙ্গল-শাসিত ধনিষ্ঠা নক্ষত্রে পা রাখছে রাহু। আর এই মায়াবী গ্রহের চলন বদলাতেই চার রাশির জীবনে শুরু হতে চলেছে সাফল্যের এক নয়া অধ্যায়। আচমকা অর্থপ্রাপ্তি আর বৈভব অর্জনের তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতে চলেছে রাহুর এই মহাজাগতিক সফর।

ছবি: সংগৃহীত

কোন চার রাশির কপাল খুলছে?
জ্যোতিষশাস্ত্রে রাহুকে যেমন আকস্মিকতার কারক বলা হয়, তেমনই ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি স্বয়ং সেনাপতি মঙ্গল। ফলে রাহুর এই নক্ষত্র পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী ২ আগস্ট রাত ১২টা বেজে ৮ মিনিটে ঘটবে এই মহা-পরিবর্তন। যার সরাসরি শুভ প্রভাব পড়তে চলেছে চার রাশির জাতকদের ওপর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Horoscope News: These 3 Zodiac Signs are Set for Good Fortune
ফাইল ছবি

মেষ
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য রাহুর এই চলন যেন হাতে চাঁদ পাওয়ার মতো। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো এবার ম্যাজিকের মতো সম্পন্ন হবে। যোগ রয়েছে আকস্মিক ধনলাভের। পেশাদার জীবনে মিলবে সুসংবাদ। সমাজে বাড়বে মান-যশ। এমনকী যাঁরা দীর্ঘদিন ধরে বিদেশযাত্রার স্বপ্ন দেখছেন, তাঁদের সেই আশাও এবার পূর্ণ হতে পারে।

মিথুন
মিথুন রাশির জাতকদের অর্থনৈতিক গ্রাফ এবার দ্রুত ওপরের দিকে উঠবে। পুরোনো কোনও বিনিয়োগ থেকে মোটা অঙ্কের রিটার্ন মেলার সম্ভাবনা উজ্জ্বল। শুধু আর্থিক উন্নতিই নয়, শরীর-স্বাস্থ্যের দিক থেকেও সুসময় ফিরবে। ক্রনিক কোনও ব্যাধি থেকে মুক্তির পথ মিলবে। কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত পদপ্রাপ্তি ও সম্মান বৃদ্ধির যোগ স্পষ্ট।

Gold Price Today: 2 January 2026 Gold Rate, Price in Kolkata
ফাইল ছবি

ধনু
রাহুর আশীর্বাদে ধনু রাশির জাতকদের জীবনে বিলাসবহুল জীবনযাত্রার সূচনা হতে চলেছে। বড় কোনও নামী সংস্থা থেকে চাকরির অফার আসতে পারে। মন থাকবে ফুরফুরে ও শান্ত। নতুন কোনও স্থাবর সম্পত্তি বা ফ্ল্যাট কেনার স্বপ্ন সফল হতে পারে। মিটে যাবে পুরোনো পারিবারিক বা সামাজিক কোনও বিবাদ।

মকর
মকর রাশির জাতকদের জন্য এই গোচর পথপ্রদর্শকের ভূমিকা নেবে। জীবনের জটিল সমস্যাগুলোর আকস্মিক সমাধান সূত্র মিলবে এই সময়ে। সন্তানকে নিয়ে কোনও শুভ খবর পরিবারে আনন্দ বয়ে আনবে। আইনি কোনও মামলা বা কোর্টের চক্কর চললে, জয় আসতে পারে আপনার পক্ষে। পুরোনো ঋণের বোঝা হালকা হওয়ায় স্বস্তি ফিরবে জীবনে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.