Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ২০ জুলাই ২০২৬
Weekly Horoscope

২ থেকে ৮ জুন পর্যন্ত Horoscope: আর্থিক উন্নতি না ঋণের বোঝা? জেনে নিন সাপ্তাহিক রাশিফল

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০২৪, ১০:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০২৪, ১০:০৯

options
link
২ থেকে ৮ জুন পর্যন্ত Horoscope: আর্থিক উন্নতি না ঋণের বোঝা? জেনে নিন সাপ্তাহিক রাশিফল zoom
Advertisement

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি, বৃহস্পতি, শুক্র এবং বুধ কন‌্যায় কেতু, কুম্ভে শনি এবং মীনে চন্দ্র ও রাহু। কী হবে তার ফলে? (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে কিছু সমস‌্যা দেখা দিলেও নিজের বুদ্ধিবলে উদ্ভূত সম‌স‌্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ব্যবসায়ীদের এই সময় বাড়তি চাপ থাকলেও পুরনো টাকা আদায়ের ফলে ব্যবসায় শ্রীবৃদ্ধি। বাবা, মা ও ভাই-বোনদের প্রতি কর্তব্য করলেও তাদের কাছ থেকে ভালো ব্যবহার পাবেন না। শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। কর্মপ্রার্থীরা বৃত্তিগত প্রশিক্ষণের মাধ্যমে নানা কাজে নিয়োজিত হতে পারে। বয়স্ক জাতক-জাতিকারা পেট-সংক্রান্ত সমস্যায় কষ্ট পেতে পারেন। সন্তানের অন্যায় আচরণকে সমর্থন করবেন না। স্ত্রীর মানসিক সমস্যার জন্য সংসারে অশান্তি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃষ

taurusকর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেওয়ায় কর্ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া সম্ভব। নতুন বাড়ি বা ফ্ল‌্যাট কেনার জন‌্য সময়টি শুভ। ব‌্যবসায়ীরা নিজের সাধ্যের অতীত ঋণ নেওয়ার চেষ্টা করবেন না। শ্বশুরকুল থেকে হঠাৎ কিছু সম্পত্তি হাতে আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান‌্যতায় পদোন্নতি ও আর্থিক উন্নতি। চাষিরা সঠিক দামে ফসল বিক্রি করার চেষ্টা করুন। বাড়িতে দামী সামগ্রীর খেয়াল রাখুন। কারণ এই সময় হারিয়ে বা চুরি যাওয়ার আশঙ্কা লক্ষ‌ করা যায়। সমাজসেবা বা রাজনীতির সঙ্গে যাঁরা যুক্ত আছেন তাঁদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।

মিথুন

jeminiআশা-নিরাশা নিয়ে সপ্তাহটি কাটবে, এই সময় আপনার জন্মদিন হলে বন্ধু-বান্ধবের কাছ থেকে মূল্যবান সামগ্রী উপহার হিসাবে পেতে পারেন। সন্তানের কর্মসূত্রে বিদেশে যাওয়ার সুযোগ আসবে। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে সহযোগিতা পাবেন। এই সময় উচ্চশিক্ষা ও কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা মনের মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন। কতিপয় ব্যবসায়ীর শুল্ক-সংক্রান্ত ব্যবসার জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে।

কর্কট

cancerস্ত্রীর প্রচেষ্টায় ব্যবসায় উন্নতি। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের জন্য মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। পিতার শারীরিক অসুসুতার জন্য মানসিক উদ্বেগ- বৃদ্ধি পাবে। নব-বিবাহিত দম্পতিরা বৈবাহিক জীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে অকারণে বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন। বিনোদন-জগতে কর্মরত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ। সন্তানের লেখাপড়ায় আশানুরূপ উন্নতি। ব‌্যয় কম হওয়ার ফলে ভবিষ‌্যতের জন‌্য সঞ্চয়ে মন দেওয়া উচিত। সপ্তাহের শেষের দিকে স্ত্রীর বাপের বাড়ির সম্পত্তির অধিকার নিয়ে আইনি জটিলতা।

সিংহ

leoসপ্তাহের শুরুতে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে। সন্তানের লেখাপড়ায় সাফল্যের জন‌্য মানসিক শান্তি। সপ্তাহের মধ‌্যভাগে নতুন সম্পত্তি কেনার ব‌্যাপারে সুযোগ আসতে পারে। ভাই-বোনদের সঙ্গে তর্ক-বিতর্কে যাবেন না। বয়স্করা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। এর থেকে বহুবিধ রোগের সৃষ্টি হতে পারে। ছোট ব‌্যবসায়ীদের জন‌্য সময়টি শুভ। বাড়ি রক্ষণাবেক্ষণের জন‌্য বহু টাকা ব‌্যয় হতে পারে। অবিবাহিতদের বিবাহ যোগ প্রবল। বিদ্যুৎ ও আগুন থেকে সাবধানে থাকুন। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

কন্যা

virgoআর্থিক দিক থেকে এই সপ্তাহটি বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধির জন‌্য শুভ। লটারি বা শেয়ারে কিছু অর্থ হাতে আসতে পারে। অংশীদারি ব‌্যবসায় মনোমালিন‌্য দেখা দিলে এককভাবে ব‌্যবসা পরিচালনার চেষ্টা করুন। সন্তানের পড়াশোনায় পরিবর্তন যোগ লক্ষ‌ করা যায়। জমি, ফ্ল‌্যাট কেনার জন‌্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। কর্মপ্রার্থীরা চাকরির জন‌্য বসে না থেকে নতুন ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন। আপনার উদাসীনতার জন‌্য কোনও ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। ব‌্যবসায়ীদের আর্থিক লেনদেনের ব‌্যাপারে খুবই সতর্ক থাকতে হবে।

তুলা

leoসপ্তাহটি কর্মব‌্যস্ততার মধ‌্য দিয়ে চলবে। ব‌্যবসায়ীরা ব‌্যবসা সম্প্রসারণের জন‌্য এখনই কোনও বড় বিনিয়োগ করবেন না। ডাক্তার, ইঞ্জিনিয়ার ও আইনজ্ঞের জন‌্য সপ্তাহের দ্বিতীয়ার্ধ অত‌্যন্ত শুভ। পুত্রের কৃতিত্বে মুখ উজ্জ্বল হবে। বাড়িতে কোনও সামাজিক অনুষ্ঠান করার আগে গুরুজনদের অভিজ্ঞ পরামর্শ অবশ‌্যই নেবেন। আয় অপেক্ষা ব‌্যয় বেশি হওয়ার ফলে ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা। বন্ধু-বান্ধবের সঙ্গে টাকা-পয়সার লেনদেন বুঝেশুনে করবেন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন।

বৃশ্চিক

scorpioএই রাশির ধনভাব ও কর্মভাব অতিশয় শুভ। কর্মক্ষেত্রে গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব্যবসায় উন্নতি। জমি, বাড়ি কেনা-বেচার ক্ষেত্রে আরও সতর্ক থাকুন। আমোদ-প্রমোদে অতিরিক্ত ব্যয়ের জন্য সঞ্চয়ে টান পড়তে পারে। গুরুজনস্থানীয় ব্যক্তিদের জন্য কর্তব্য করলেও তাদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। সপ্তাহের মধ্যভাগে শিক্ষক ও অধ্যাপকদের জন্য সময়টি শুভ। সন্তানের উচ্চশিক্ষার জন্য অর্থের সংস্থান হয়ে যাবে। খরচ বহুল জীবনযাত্রা- সাময়িক আরাম দিলেও ভবিষ্যতে এর জন্য কষ্ট পেতে পারেন। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি নিজেরাই মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

ধনু

saggetariusস্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ। সন্তানের উচ্চশিক্ষা ও সাফল্যের জন‌্য মানসিক চিন্তা দূর হবে। হঠাৎ কোনও কারণে সংসারে ব‌্যয় বৃদ্ধি পেতে পারে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হতে পারে। পরিবহণ ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের আর্থিক মন্দাভাব থাকবে। অংশীদারি ব‌্যবসায় অংশীদারের সঙ্গে মনোমালিন‌্য থাকলেও তা প্রকাশ করবেন না। কৃষিকার্যের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা প্রাকৃতিক দুর্যোগের থেকে নিজেদের ফসল বাঁচান। বয়স্ক জাতক-জাতিকারা কাছে-পিঠে ভ্রমণের ব‌্যবস্থা করতে পারেন। সমাজ-কল‌্যাণমূলক কাজের মাধ‌্যমে আপনার নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা লাভ করবেন।

মকর

capricornজীবনে উত্থান-পতন থাকলেও ক্রমান্বয়ে কাটিয়ে উঠতে পারবেন। সন্তানদের লেখা-পড়া ভালোই হবে। লৌহ ও ঔষধ ব‌্যবসায়ীরা বাড়তি মুনাফা লাভ করতে পারবেন। নিজের খাম-খেয়ালির জন‌্য সাংসারিক অশান্তি দেখা দিতে পারে। আপনার শ্রম ও বুদ্ধির ফলে লোকসানে চলা ব‌্যবসা পুনরুদ্ধার করতে পারবেন। প্রেম-পরিণয়ের ক্ষেত্রে সবদিক বিবেচনা করে তবেই বিবাহের দিকে এগোবেন। কর্মক্ষেত্রে গোপন শত্রুর থেকে সাবধানে থাকুন। শ্বশুরকুল থেকে কিছু সম্পত্তি হাতে আসতে পারে।

কুম্ভ

aquariusনতুন কর্মস্থলে সকলকে নিয়ে মানিয়ে চলার চেষ্টা করুন। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় ব‌্যবসায়িক সাফল‌্য ধরে রাখতে পারবেন। কৃষিজাত ব‌্যবসায় ভালো মুনাফা ঘরে আনতে পারবেন। সন্তানের উচ্চশিক্ষার জন‌্য প্রভূত অর্থ ব‌্যয় হতে পারে। প্রেমের মাধ‌্যমে বিবাহে দাম্পত‌্য সুখ থাকবে। রাজনীতিবিদরা নিজ দলে ভালো সম্মান পাবেন। সপ্তাহের মধ‌্যভাগে বিলাসিতার জন‌্য অতিরিক্ত অর্থব‌্যয়ের সম্ভাবনা। পিতা-মাতার শরীর এই সময় খুব একটা ভালো যাবে না। কর্মপ্রার্থীদের নতুন কাজের যোগাযোগ হওয়ার সম্ভাবনা।

মীন

piscesসপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে কিছু বাধা এলেও নিজের বুদ্ধিবলে কাটিয়ে উঠতে পারবেন। সহকর্মীদের সঙ্গে অযথা তর্ক-বিতর্কে জড়াবেন না। ব‌্যবসায় পরিচালনগত ভুলের জন‌্য কিছু সমস‌্যা দেখা দিতে পারে। হঠাৎ কোনও দুঃসংবাদে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। বয়স্ক জাতক-জাতিকারা খুব সাবধানে চলাফেরা করবেন। এই সময় তাদের দুর্ঘটনা লক্ষ‌ করা যায়। সপ্তাহের মধ‌্যাহ্নে অর্থাগমে বাধা কেটে যাবে। স্ত্রীর সম্পত্তি নিয়ে পরিবারে সমস‌্যা অনেকাংশে মিটে যাবে। পেটের সমস‌্যা থেকে সাবধানে থাকুন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.