Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Weekly Mesh Rashifal

সাপ্তাহিক রাশিফলে মেষ (০৬ সেপ্টেম্বর-১২ সেপ্টেম্বর ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে চন্দ্র ও মঙ্গল, কর্কটে বৃহস্পতি, সিংহে রবি, বুধ ও কেতু, তুলায় শুক্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। ৭ সেপ্টেম্বর ১.৩৩ মিঃ বুধ কন‌্যায় প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১২:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১২:১৪

options
link
সাপ্তাহিক রাশিফলে মেষ (০৬ সেপ্টেম্বর-১২ সেপ্টেম্বর ২০২৬) zoom
Advertisement

সপ্তাহের প্রারম্ভে নিজস্ব কর্মের জগতে পরিবর্তন লক্ষ‌্য করা যায়। কর্মস্থলে জটিলতা বৃদ্ধিতে উদ্বেগ বাড়বে। বন্ধু-বান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। বিদেশে কর্মরত সন্তানের খবর না পাওয়ার ফলে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি। পরিবারে গুরুজনের প্রচেষ্টায় পারিবারিক অশান্তি অনেকাংশে লাঘব হবে। আয় অপেক্ষা ব‌্যয় বেশি হওয়ার ফলে সঞ্চিত অর্থ খরচ হওয়ার সম্ভাবনা। কৃষিজীবী, মৎস‌্যজীবীরা প্রাকৃতিক দুর্যোগ থেকে সাবধানে থাকবেন। কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল‌্যের জন‌্য পরিশ্রম করুন। পত্নীর ভাগ‌্যে ব‌্যবসায় উন্নতি। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি ভাই-বোনদের কলকাঠিতে না পাওয়ার সম্ভাবনা। পৈতৃক সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.