সপ্তাহের প্রারম্ভে অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও বদলির সম্ভাবনা। সন্তানের চোখের সমস্যার জন্য পড়াশোনায় বিঘ্ন আসতে পারে। লোকশিল্পীরা তাঁদের কাজের স্বীকৃতিস্বরূপ সরকারি স্বীকৃতি লাভ করতে পারবেন। পরিবারে আপনার গোপন শত্রু ক্ষতি করার চেষ্টা করলেও ফলপ্রসূ হবে না। শ্বশুরকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি হাতে আসতে পারে। পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময়টি শুভ। কতিপয় ব্যবসায়ীর শুল্ক সংক্রান্ত ব্যবসার জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক চাঞ্চল্য দূর করার জন্য ঈশ্বরের আরাধনা করুন।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
সর্বশেষ খবর
-
আর্জেন্টিনা সমর্থকদের স্বস্তি দিয়ে অনুশীলনে মেসি, নেইমার নিয়ে কী ভাবছে ব্রাজিল?
-
সবুজই আসল সোনা, পরিবেশ সচেতনতায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর বিশেষ উদ্যোগ
-
৫ মাস পর মুক্তি! ৪টি ট্রলার-সহ ৯১ বাংলাদেশি মৎস্যজীবীকে ফেরাল ভারত
-
এবার ‘কেরালায় কুরুক্ষেত্র’ বাঁধাবেন একেনবাবু, সম্মুখ সমরে ঋত্বিক! আর কোন চমক?
-
অবশেষে শুরু অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন, কীভাবে পূরণ করবেন ফর্ম? জানুন খুঁটিনাটি