Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
back কর্কট রাশি
Weekly Cancer Rashifal

সাপ্তাহিক রাশিফলে কর্কট (৩০ আগস্ট-০৫ সেপ্টেম্বর ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে মঙ্গল, কর্কটে বৃহস্পতি, সিংহে রবি, বুধ ও কেতু, কন‌্যায় শুক্র, কুম্ভে রাহু এবং মীনে চন্দ্র ও বক্রী শনি। ২ সেপ্টেম্বর দুপুর ১.৪৫ মিঃ শুক্র তুলায় গমন করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৬, ১২:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৬, ১২:৩১

options
link
সাপ্তাহিক রাশিফলে কর্কট (৩০ আগস্ট-০৫ সেপ্টেম্বর ২০২৬) zoom
Advertisement

গত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহটি আপনার অনুকূলে থাকবে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন‌্য সময়টি শুভ। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ হাতছাড়া হতে পারে। ব‌্যবসায় অনিশ্চয়তা থাকবে। তাই বলে কখনওই হাল ছেড়ে দেবেন না। অংশীদারী ব‌্যবসায় এখনই বড় বিনিয়োগ করবেন না। সন্তানের নিজের যোগ‌্যতায় কর্মক্ষেত্রে উন্নতি। এই সময় বহুমুখী উপায়ে রোজগার হতে পারে। বয়স্ক জাতক-জাতিকারা খাওয়া-দাওয়ার অনিয়মের জন‌্য পেটের সমস‌্যায় পড়তে পারেন। নিজের শারীরিক সমস‌্যার জন‌্য কর্মক্ষেত্রে কিছু সমস‌্যায় পড়তে পারেন। সপ্তাহের শেষের দিকে হাতে কিছু বাড়তি অর্থ আসতে পারে। স্ত্রীর কর্মজীবনে অনেক উন্নতি লক্ষ‌্য করা যায়। ব‌্যবসায়ীরা প্রতিবেশী ব‌্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.