Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Weekly Gemini Rashifal

সাপ্তাহিক রাশিফলে মিথুন (১৯-২৫ এপ্রিল ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে রবি, চন্দ্র ও শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে কেতু কুম্ভে রাহু, মীনে মঙ্গল, শনি এবং বুধ। ১৯ এপ্রিল দুপুর ৩.৪৭ মিঃ শুক্র বৃষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৩:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৩:৫৯

options
link
সাপ্তাহিক রাশিফলে মিথুন (১৯-২৫ এপ্রিল ২০২৬) zoom
Advertisement

দীর্ঘদিনের কোনও স্বপ্ন সপ্তাহের অদ‌্যভাগে পূরণ হতে পারে। নিজের আয় অনুযায়ী খরচ করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করলেও সফল হবে না। শ্বশুরকূলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। পারিবারিক সম্পত্তি নিয়ে মনোমালিন্যের জেরে ভাই-বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। ছেলে-মেয়েদের স্বাস্থ‌্য এই সময় খুব একটা ভালো নাও থাকতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে আবার নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হবে। আপনার সন্তানের উন্নতি দেখে নিকট আত্মীয় ঈর্ষান্বিত হতে পারে। এই সময় আপনার আর্থিক উন্নতি হবার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। জলপথে ভ্রমণ না করাই শ্রেয়।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.