এই সপ্তাহে রোজগার বৃদ্ধির সম্ভাবনা। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব্যবসায় উন্নতি। শ্বশুরকূল থেকে হঠাৎ কিছু সম্পত্তি হাতে আসতে পারে। ক্রীড়াবিদদের পরিবেশ প্রতিকূল হতে পারে। বেড়াতে যাওয়ার জন্য সপ্তাহের মাঝের সময়টি শুভ। কর্মপ্রার্থীরা বৃত্তিগত প্রশিক্ষণের মাধ্যমে নানা কাজে নিয়োজিত হতে পারেন। কর্মক্ষেত্রে অকারণে বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। জমি-জমা ও সম্পত্তি রক্ষার জন্য আরও উদ্যমী হতে হবে। জলপথে ভ্রমণ এই সময় না করাই শ্রেয়। নতুন গৃহ নির্মাণের জন্য ঋণ মঞ্জুর হতে পারে। ব্যবসায়ীরা ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। পিতা-মাতার মধ্যে কারও একজনের শারীরিক অসুস্থতার জন্য মন ভারাক্রান্ত থাকবে।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
সর্বশেষ খবর
-
১০৮ জন উদ্ধার হলেও এখনও নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক
-
গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়! সাসপেন্ড কলকাতা পুলিশের দুই কর্মী
-
অশোকনগরে শুরু তেল উৎপাদন, তৃণমূলকে দুষে শমীক লিখলেন, ‘শক্তিশালী হোক বাংলার অর্থনীতি’
-
স্মার্টওয়াচ অতীত, শরীরের খুঁটিনাটি হিসেব রাখবে অত্যাধুনিক ‘টেম্পল’, কবে আসছে ভারতের বাজারে?
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের