Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
Weekly Sagittarius Rashi

সাপ্তাহিক রাশিফলে ধনু (২০ সেপ্টেম্বর-২৬ সেপ্টেম্বর ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে কর্কটে বৃহস্পতি ও মঙ্গল, সিংহে কেতু, কন্যায় রবি ও বুধ, তুলায় শুক্র, ধনুতে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। ২৬ সেপ্টেম্বর বেলা ১২.৩৯ মিঃ বুধ তুলায় প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৪:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৪:১৯

options
link
সাপ্তাহিক রাশিফলে ধনু (২০ সেপ্টেম্বর-২৬ সেপ্টেম্বর ২০২৬) zoom
Advertisement

সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে কিছু সমস‌্যা দেখা দিলেও নিজের বুদ্ধি বলে উদ্ভূত সমস‌্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে সমস‌্যায় পড়তে হতে পারে। সন্তানের অন‌্যায় আচরণকে সমর্থন করবেন না। ব‌্যবসায়ীদের এই সময় বাড়তি চাপ থাকলেও পুরনো টাকা আদায়ের ফলে ব‌্যবসায় শ্রীবৃদ্ধি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান‌্যতায় পদোন্নতি ও আর্থিক উন্নতি। সমাজসেবা বা রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। এই সময় আপনার জন্মদিন হলে বন্ধু-বান্ধবের কাছ থেকে মূল‌্যবান সামগ্রী উপহার হিসাবে পেতে পারেন। এই সময় উচ্চ-শিক্ষা ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা মনের মতো বিশ্ববিদ‌্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.