Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

রাশি অনুযায়ী কেমন বন্ধু পছন্দ জাতক-জাতিকাদের?

জীবনের এক গুরুত্বপূর্ণ সম্পর্ক বন্ধুত্ব। বন্ধু ছাড়া জীবন বড়ই কঠিন। কিন্তু ঠিক কেমন বন্ধু পছন্দ আপনার? শোনা যায়, রাশিফল অনুযায়ী নাকি বন্ধু বাছলে, সেই বন্ধুত্ব হয় চিরস্থায়ী। রাশি অনুযায়ী এক এক ব্যক্তি নাকি এক এক ধরনের বন্ধু চান নিজেদের জীবনে। কেমন বন্ধু পছন্দ তা বলে দিতে পারে আপনার রাশিফলই। তাই জেনে নিন রাশি অনুযায়ী কেমন বন্ধু চান আপনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২২, ১৫:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২২, ১৫:০১

options
link
রাশি অনুযায়ী কেমন বন্ধু পছন্দ জাতক-জাতিকাদের? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের এক গুরুত্বপূর্ণ সম্পর্ক বন্ধুত্ব। বন্ধু ছাড়া জীবন বড়ই কঠিন। কিন্তু ঠিক কেমন বন্ধু পছন্দ আপনার? শোনা যায়, রাশিফল অনুযায়ী নাকি বন্ধু বাছলে, সেই বন্ধুত্ব হয় চিরস্থায়ী। রাশি অনুযায়ী এক এক ব্যক্তি নাকি এক এক ধরনের বন্ধু চান নিজেদের জীবনে। কেমন বন্ধু পছন্দ তা বলে দিতে পারে আপনার রাশিফলই। তাই জেনে নিন রাশি অনুযায়ী কেমন বন্ধু চান আপনি।

এরিস
যে কোনও কঠিন পরিস্থিতিতে যে ব্যক্তি এই রাশির জাতক-জাতিকাদের পাশে থাকবেন, তাঁদেরকেই বন্ধু হিসেবে মেনে নেবেন এরিসরা। কঠিন সময়ে যাঁরা তাঁদের সঙ্গে থাকেন, তাঁদের খুবই গুরুত্ব দেন এরিসরা।
টরাস
বন্ধু মানে কোনও নিয়ম নয়। যখন খুশি ফোন, যখন খুশি গল্প, যখন খুশি কথা বলে মন হালকা করা। টরাস জাতক-জাতিকাদের কাছে এটাই বন্ধুত্ব। তাই যে ব্যক্তিকে তাঁরা নির্ভরশীল মনে করেন, যাঁদের সঙ্গে তাঁরা মনের কথা বলতে পারেন, তাঁদের সঙ্গেই বন্ধুত্ব করতে পছন্দ করেন টরাস রাশির জাতক-জাতিকারা।
জেমিনি
বন্ধু হিসাবে ক্ষ্যাপাটে, আপনভোলা এবং ভ্রমণপ্রিয় ব্যক্তিদের পছন্দ করেন জেমিনিরা। তাই বন্ধু হিসেবেও এমন মানুষকেই তাঁরা পছন্দ করেন তাঁরা। একটু অন্য ধরনের মানুষই তাঁদের সখ্যতা সহজে আদায় করে নিতে পারেন।
ক্যান্সার
প্রশংসা পছন্দ করেন এই রাশির জাতক-জাতিকারা। তাই তাঁদের মন জিততে গেলে প্রশংসা করুন মন খুলে। পাশাপাশি ক্যান্সার রাশির ব্যক্তিরা মানুষের বিশ্বাস অর্জন করতে পছন্দ করেন। তাই যাঁরা তাঁদের বিশ্বাস করেন, তাঁরা সহজেই এই রাশির ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন।
লিও
লিওদের বন্ধু হতে চান? তবে এখন থেকেই ফ্যাশন সচেতন হোন। ফ্যাশন এবং কেতাদুরস্ত ব্যক্তিদেরই লিওরা বেশি পছন্দ করেন। পাশাপাশি মিউজিক সম্পর্কেও ভাল টেস্ট রাখতে হবে লিওদের বন্ধু হতে গেলে। অতি সামাজিক, বহির্মুখী ব্যক্তিদেরই বন্ধু হিসেবে বেশি পছন্দ করেন লিওরা।
ভার্গো
বন্ধু বিপদে পাশে থাকবেন। পছন্দের ফুচকা একসঙ্গে ভাগ করে খাবেন। একসঙ্গে হাসবেন। মজা করবেন। বন্ধুদের থেকে এটুকুই চান এই রাশির জাতক-জাতিকারা। বন্ধু হিসেবে এনারা খুব অল্পেই সন্তুষ্ট।
লিব্রা
অহেতুক কান্নাকাটি, নেগেটিভ কথাবার্তা লিব্রা জাতক-জাতিকারা ঠিক হজম করতে পারেন না। শান্তিপ্রিয় লিব্রারা চান তাঁদের জীবনে এমন ব্যক্তিরাই থাকুন যাঁরা জীবনকে পজিটিভ ভাবে দেখতে পারেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে উৎসাহ প্রদর্শন করেন। অকারণ নাটক যাঁরা করেন তাঁদের থেকে নিজেদের তফাত করে রাখেন এই রাশির জাতক-জাতিকারা।
স্করপিও
যে কোনও সম্পর্কের ক্ষেত্রে ভরসাই সবচেয়ে বেশি প্রয়োজনীয় স্করপিওদের কাছে। যে ব্যক্তিকে স্করপিও জাতক-জাতিকারা বিশ্বাস করতে পারেন না, তাঁদের থেকে দূরত্ব রেখে চলেন। তাই স্করপিওদের বন্ধু হতে গেলে আগে তাঁদের বিশ্বাস অর্জন করুন। কোনও ব্যক্তিকে ১০০ শতাংশ বিশ্বাস করলে তবেই স্করপিওরা তাঁদের সঙ্গে বন্ধুত্ব করেন।
স্যাজিটেরিয়াস
মজার মানুষ হন স্যাজিটেরিয়াস জাতক-জাতিকারা। ঠাট্টা ইয়ার্কি করতে পছন্দ করেন। তাই বন্ধু বাছার সময় ব্যক্তির সেন্স অফ হিউমার কেমন তা জানতে পছন্দ করেন। আড্ডাবাজ এবং মজার স্যাজিরা মজার মানুষদের বন্ধু হিসাবে পছন্দ করেন।
ক্যাপ্রিকর্ন
কেরিয়ার সচেতন এবং সাকসেসফুল হতে হবে ক্যাপ্রিকর্নদের মন পাওয়ার জন্য। এই রাশির জাতক-জাতিকারা বৈষয়িক হন।পাশাপাশি যুক্তি দিয়ে সবকিছুকে বুঝতে চান। তাই বন্ধু হিসেবে যুক্তিবাদী ব্যক্তিদেরও বেশ পছন্দ করেন এই রাশির জাতক-জাতিকারা।
অ্যাকোয়ারিয়াস
উদার মনের মানুষ খুব সহজেই এই রাশির জাতক-জাতিকাদের মন জয় করতে পারেন। তাই বন্ধুত্ব করার ক্ষেত্রে উদারমনস্ক ব্যক্তিরা অ্যাকোয়ারিয়াসদের প্রথম পছন্দ।
পাইসেস
খুব ভাল শ্রোতা হলে পাইসেসদের বন্ধু হওয়া সহজ হবে। পাশাপাশি পাইসেসরা নিজেদের মনের অনুভূতি গোপন করেন। তাই কেউ যদি পাইসেসদের মনের কথা তাঁদের না বলা সত্ত্বেও বুঝে নেন, তবে অজান্তেই পাইসেস জাতক-জাতিকারা সেই ব্যক্তিদের বন্ধু হিসেবে মেনে নেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.