সোমনাথ পাল, বনগাঁ: থানা-পুলিশে বরাবরের ভয়৷ তাই মাস পাঁচেক আগে বার্ধক্যভাতার পাসবই হারিয়ে গেলেও, থানায় অভিযোগ দায়ের করেননি৷ কিন্তু, ঘটনা হল, শেষপর্যন্ত পুলিশের মধ্যস্থতায়ই কয়েক ঘণ্টার মধ্যে নতুন পাসবই পেলেন এক বৃদ্ধা৷ মানবিকতার নজির গড়ল উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা৷
[ক্যানিংয়ে পুলিশের জালে তিন অস্ত্র পাচারকারী, বাজেয়াপ্ত গাড়ি ভরতি আগ্নেয়াস্ত্র]
বনগাঁ শহর লাগোয়া ধর্ম পুকুরিয়া এলাকায় থাকেন মঞ্জু শরণ৷ সহায়-সম্বল বলতে কিছুই নেই৷ সরকারের বার্ধক্যভাতার সামান্য টাকায় কোনওমতে দিন গুজরান করেন ওই বৃদ্ধা৷ স্টেট ব্যাংকের ধর্ম পুকুরিয়া শাখায় অ্যাকাউন্ট আছে৷ মাসের শেষে ব্যাংকে গিয়ে টাকা তুলে আনেন মঞ্জুদেবী৷ কিন্তু মাস পাঁচেক আগে ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে পাসবইটি হারিয়ে ফেলেন তিনি! ফলে বার্ধক্যভাতার টাকা তুলতে পারছিলেন না৷ ব্যাংক থেকে নতুন পাসবই পাওয়ার জন্য থানায় ডায়েরি করতে হয়৷ কিন্তু, থানা-পুলিশে যে বড় ভয়! তাই আর বনগাঁ থানায় গিয়ে অভিযোগ জানাননি মঞ্জু শরণ৷ এদিকে আবার বার্ধক্যভাতার টাকা না পাওয়ার সংসার চলছে না৷ বাধ্য হয়েই বৃহস্পতিবার থানায় যান মঞ্জুদেবী৷ গোটা ঘটনা জানান এসআই গদাধর সিংহকে৷ ওই বৃদ্ধার করুণ অবস্থা কথা শুনে সময় নষ্ট করেননি তিনি৷ মিসিং ডায়েরি তো নেওয়া হয়ই, ব্যাংকের শাখায় কয়েকজন সিভিল ভলানটিয়ারকে পাঠিয়েও দেন ওই পুলিশ আধিকারিক৷ মাত্র কয়েক ঘন্টার মধ্যে ওই বৃদ্ধার নামে নতুন পাসবই ইস্যু করে দেয় ব্যাংক কর্তৃপক্ষ৷
এত সহজেই যে সমস্যার সমাধান হয়ে যাবে, ভাবতেই পারেননি মঞ্জুদেবী৷ বার্ধক্যভাতার পাসবই হাতে পেয়ে চোখের জল আর ধরতে রাখতে পারেননি তিনি৷ শুধু পাসবইয়ের ব্যবস্থা করে দেওয়াই নয়, হতদরিদ্র ওই বৃদ্ধাকে পেট ভরিয়ে খাইয়েওছেন বনগাঁ থানার এসআই গদাধর সিংহ৷ তিনি বলেন, ‘ওই বৃদ্ধাকে দেখে মায়ের কথা মনে পড়ে গেল৷ ওঁনাকে সাহায্য করতে পেরে শান্তি পেলাম৷’
[ মেয়ের জন্মদিনে পথশিশুদের ভূরিভোজ দম্পতির, বর্ধমানে মানবিক ছবি]
সর্বশেষ খবর
-
বাংলাদেশিদের ভুয়ো নথির জোগান! দিল্লির অভিশপ্ত সেই হোটেল মালিক সম্পর্কে বিস্ফোরক তথ্য
-
‘শুধু দেব নয় অনেকেই মন খুলে কথা বলছেন’, স্বরূপের গ্রেপ্তারিকে ‘রঘু’র সমর্থনে কী বললেন রূপা?
-
রাজস্থানে পাড়ি দিল মালদহের লিচু, আয়ের নতুন পথ খুলতেই মুখে হাসি চাষিদের
-
মাতলা নদীর চর দখল করে ক্যাফে! শওকত-পুত্রকে নোটিস প্রশাসনের, ভাঙা হবে ‘অরণ্যের কূলে’?
-
জ্বালানি সংকটের মাঝেই আন্দামানে প্রাকৃতিক গ্যাস ভাণ্ডার! ‘সমুদ্র মন্থনে’ বিরাট সাফল্য