সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবীর দুই মেরুতে হিমবাহের গলনের প্রতি নজরদারি বাড়াতে আরও তৎপর নাসা৷ এই নজরদারি পোক্ত করার জন্য আগামী মাসেই মহাকাশে নয়া উপগ্রহ পাঠাতে চলেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি৷ পৃথিবীর দুই মেরুপ্রদেশ, গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকায় প্রতি মুহূর্তে হিমবাহের পরিবর্তনের উপরে নজর রাখবে এই উপগ্রহ৷ সমস্ত ছবি পাঠাবে নাসাকে৷
[বাড়তি স্তনদুগ্ধ দান করে অন্য শিশুদের ত্রাতা মার্কিন মহিলা]
জানা গিয়েছে, এই কাজের জন্য অত্যাধুনিক স্যাটেলাইট-২ বা ICESat-2 উপগ্রহকে মহাকাশে পাঠাচ্ছে নাসা৷ আগামী মাসের ১২ তারিখ মহাকাশের উদ্দেশে রওনা দেবে সেটি৷ এতে রয়েছে লেজার টেকনোলজি এবং অতি শক্তিশালী ক্যামেরা৷ যা প্রতি সেকেন্ডে দুই মেরুপ্রদেশের ৬০ হাজার ছবি তুলতে সক্ষম৷ সংস্থার সায়েন্স মিশনের ডিরেক্টর মাইকেল ফারেলিচ জানিয়েছেন, নাসার মহাকাশ গবেষণা বিষয়ক বিভিন্ন প্রজেক্টের মধ্যে প্রজেক্টটি অন্যতম গুরুত্বপূর্ণ৷ হিমবাহের গলনের প্রতি নজর রাখার পাশাপাশি, সংস্থাটি যে সমুদ্রের জলস্তর বৃদ্ধির প্রতিও নজরদারি চালাবে তাও জানিয়েছেন মাইকেল ফারেলিচ৷
[‘ড্রিম গার্ল’-এর খোঁজে স্টেশনে স্টেশনে পোস্টার পাগলপারা প্রেমিকের]
কীভাবে কাজ করবে এই উপগ্রহ? বিজ্ঞানীরা জানিয়েছেন এতে রয়েছে, উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যাডভান্সড ট্রোপোলজিক্যাল লেজার আল্টিমেটার সিস্টেম বা ATLAS৷ যা প্রতি সেকেন্ডে হাজারেরও বেশিবার ফোটন কণাযুক্ত লেজার রশ্মি নিক্ষেপ দুই মেরুর দিকে৷ সেই রশ্মি বিভিন্ন হিমবাহের গায়ে ধাক্কা খেয়ে তার সেই সময়কার উচ্চতা পরিমাপ করবে৷ সঙ্গে সঙ্গে সেই ছবি পৌঁছে যাবে নাসার কেন্দ্রে৷ কেবল হিমবাহের উচ্চতাই নয়, পাশাপাশি ভূমি ও জলতলের মধ্যেকার ফারাকও মাপবে এই রশ্মি৷ বিশ্বকে বাঁচানোর জন্যই এমন প্রজেক্টের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা৷ তাঁদের আশঙ্কা, যেভাবে বিশ্বে বায়ুদূষণের মাত্রা বাড়ছে, তাতে দুই মেরুর হিমবাহ গলতে আর বেশিদিন বাকি নেই৷ সেই গলনের মাত্রা সংক্রান্ত কোনও স্পষ্ট তথ্য এতদিন নাসার গবেষকদের কাছে ছিল না৷ সেই স্পষ্ট তথ্য পাওয়ার জন্যই এই প্রজেক্টের সূচনা বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
গণসঙ্গীতের পাশাপাশি র্যাপ, জেন জি’কে কাছে টানতে সিপিএমের নতুন কর্মসূচি বারাসতে
-
এয়ার ইন্ডিয়ার ঘটনায় শিক্ষা, দেশের সব পাইলটের মাদক পরীক্ষা জুলাইয়ের মধ্যে! নির্দেশিকা ডিজিসিএ-র
-
ব্রিকসের মেনুতে মিলেমিশে ভারতের আস্বাদ, কাশ্মীরি আখরোট থেকে তামিলনাড়ুর মুরুক্কু, বাংলার কোন পদ?
-
‘পরিবারের অভিভাবক শুভেন্দু চাইলে…’, নন্দীগ্রামে বিজেপির প্রার্থীপদ জল্পনা নিয়ে মুখ খুললেন নিহত চন্দ্রনাথের মা
-
‘কে হিন্দু, কে…’ করাচির মন্দিরে গণেশ মূর্তিতে তুলির টান মুসলিম শিল্পীর, ভিডিও মন জিতল নেটপাড়ার