সুকুমার সরকার, ঢাকা: ফের নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুর্ধর্ষ রোহিঙ্গা মাদক পাচারকারী। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের টেকনাফে। ঘটনাস্থল থেকে ১ লক্ষ ২০ হাজার ইয়াবা বড়ি, একটি বন্দুক ও ২টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়ছে।
বিজিবি সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে নাফ নদীর কাছে মাদক পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে হয় নিরাপত্তারক্ষীদের। বেশ কিছুক্ষণ ধরে চলা গুলির লড়াইয়ে নূর কবির (২৮) নামের এক দুর্ধর্ষ রোহিঙ্গা ইযাবা পাচারকারীর নিহত হয়। তবে তার সঙ্গীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ওই সংঘর্ষে আহত হয়েছেন দুই সীমান্তরক্ষীও। মৃতের বাড়ি মায়ানমারের মংডু শহরের শিকদারপাড়া এলাকায়। নদীপথে বাংলাদেশে অবৈধ ইয়াবা মাদক পাচারের চেষ্টা করছিল নূর ও তার সঙ্গীরা। বহুদিন ধরে দলটির সন্ধান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, ২০১৮ সালের মে মাস থেকেই মাদকবিরোধী অভিযান চলছে বাংলাদেশে। এখনও পর্যন্ত পুলিশ, র্যাব ও বিজিবির সঙ্গে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে এবং ইয়াবা পাচারকারীদের গোষ্ঠী সংঘর্ষে কক্সবাজার জেলায় ১৮৬ জন নিহত হয়েছে। এর মধ্যে দুই নারী-সহ ৪৯ জন রোহিঙ্গা রয়েছে।
এই মুহূর্ত বাংলাদেশে রয়েছে প্রায় ১১ লক্ষ রোহিঙ্গা শরণার্থী। রাখাইন প্রদেশে বার্মিজ সেনার হামলায় বাড়িঘর ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়ছে তারা। তবে আশ্রয়প্রার্থী হয়ে এতদিন বাংলাদেশে ছিল যে রোহিঙ্গারা, আজ তারাই হয়ে উঠেছে মাথাব্যথার কারণ৷ মাদক কারবার থেকে শুরু করে খুন-ডাকাতি, বিদেশী কিশোরী-যুবতী পাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছে এরা। যে কারণে আগেই রোহিঙ্গাদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করেছে হাসিনা সরকার। পাশাপাশি বাংলাদেশের ভোটার তালিকায় রোহিঙ্গাদের নাম তোলা নিয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশ পুলিশের দুর্নীতি দমন কমিশন৷
[আরও পড়ুন: বিবাহিত শিক্ষিকাকে জোর করে বিয়ে করল মেয়র, আতঙ্কে চুপ স্বামী]
সর্বশেষ খবর
-
ইরান যুদ্ধে মার্কিন সেনার মৃত্যুর সংখ্যা লুকোচ্ছে আমেরিকা! হেগসেথ বললেন, ‘যত্তসব বাজে কথা’
-
মানসিক চাপ ফুটে ওঠে ত্বকেও, পুজোর আগে ‘স্ট্রেসড স্কিন’ থেকে মুক্তি পাবেন কীভাবে?
-
ভরা মঞ্চে মোদির মাকে নিয়ে মশকরা! ‘অপমান করেনি তো’, রাহুলের পাশে দাঁড়াল মমতা তৃণমূল
-
তারেকের বাংলাদেশে দুষ্কৃতীরাজ! দেশজুড়ে অসংখ্য বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, পাকড়াও ৫১৫
-
জাতীয় ক্রীড়ানীতির আওতায় আসতে রাজি নয় বিসিসিআই, কারণ ব্যাখ্যা বোর্ড সচিবের