ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে ল্যাজেগোবরে অবস্থা আমেরিকার। দাবি করা হয়েছে, ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখনও পর্যন্ত ২২ জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। অথচ পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী, মৃতের সংখ্যা ১৮। অর্থাৎ সরকারি রিপোর্টের চেয়ে ৪ জন বেশি। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এই রিপোর্ট সামনে আসার পর শোরগোল পড়ে গিয়েছে। যদিও, ২২ জনের মৃত্যুর এই রিপোর্ট খারিজ করেছেন মার্কিন যুদ্ধ দপ্তরের প্রধান পিট হেগসেথ।
গত শুক্রবার পর্যন্ত পেন্টাগনের তরফে ইরান যুদ্ধে ক্ষয়ক্ষতির যে রিপোর্ট সামনে আনা হয়েছে তাতে বলা হয়েছে, এই যুদ্ধে ১৮ জন জওয়ানের মৃত্যু ও ৮০০ জন আহত হয়েছেন। যদিও সরকারি এই রিপোর্টের পালটা ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, তারা অন্তত ৫ জন শীর্ষ সেনা আধিকারিকদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেনেছেন মৃতের সংখ্যা আসলে ২২ জন। ষষ্ঠ এক আধিকারিকের দাবি, মৃতের সংখ্যা ২৩ হতে পারে। পোস্টের আরও দাবি, বাড়তি এই মৃতের সংখ্যা সরাসরি যুদ্ধের জেরে হয়নি, তবে সংঘাত চলাকালীন মধ্যপ্রাচ্যেই মৃত্যু হয়েছে এই জওয়ানদের। ডিফেন্স ক্যাজুয়ালিটি অ্যানালিসিস সিস্টেম (DCAS)-এর রিপোর্টে বলা হয়েছে, মোট ১৮ জনের মধ্যে অপারেশন চলাকালীন ১৪ জনের মৃত্যু হয়। অন্যান্য ভাবে আরও চার জনের মৃত্যু হয়।
আরও পড়ুন:
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, তারা অন্তত ৫ জন শীর্ষ সেনা আধিকারিকদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেনেছেন মৃতের সংখ্যা আসলে ২২ জন। ষষ্ঠ এক আধিকারিকের দাবি, মৃতের সংখ্যা ২৩ হতে পারে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত ২২ জনের মৃত্যুর রিপোর্ট পুরোপুরি খারিজ করেছেন মার্কিন যুদ্ধদপ্তরের সচিব হেগসেথ। সোশাল মিডিয়ায় এই দাবি উড়িয়ে তিনি বলেন, ‘অতি জঘন্য ভুয়ো প্রচার করা হচ্ছে। এই দাবি সর্বৈব মিথ্যা। ওয়াশিংটন পোস্টের লজ্জা হওয়া উচিত। ওরা ইরানের সরকারি সংবাদমাধ্যমের চেয়েও নিকৃষ্ট।’ তবে হেগসেথ বিষয়টি নিয়ে সরব হলেও পেন্টাগন এই ইস্যুতে মুখে কুলুপ এঁটেছে। এদিকে বিষয়টি নিয়ে সরব হয়েছে ডেমোক্র্যাটরা। সেনেটের আর্মড সার্ভিসেস কমিটির ডেমোক্র্যাট সদস্যরা হেগসেথকে চিঠি দিয়ে সেনা মৃত্যুর পূর্ণ ও সঠিক হিসেবে চেয়েছেন।
কমিটির র্যাঙ্কিং ডেমোক্র্যাট অ্যাডাম স্মিথ বলেন, “এই অতিরিক্ত মৃত্যু সরাসরি শত্রুপক্ষের গুলিতে হোক বা নন-কমব্যাট কারণে, তারা দেশের সেবা করতে গিয়ে মারা গেছেন, প্রতিটি মৃত্যুই দুঃখজনক।” প্রাক্তন আর্মি রেঞ্জার জেসন ক্রো হেগসেথের বিরুদ্ধে তথ্য চাপা দেওয়ার অভিযোগ তুলে ক্যাজুয়ালটি ডেটা কারচুপি রুখতে আইন আনার কথা বলেছেন। সব মিলিয়ে ইরান যুদ্ধের মার্কিন সেনার মৃত্যুর সংখ্যা নিয়ে সরগরম মার্কিন রাজনীতি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কাল হল প্রতিকূল আবহে শৃঙ্গজয়ের জেদ! নেপালে তুষারধসে মৃত্যু বাংলার পর্বতারোহীর
-
বালতি হাতে বাড়িতে ঢুকল কে? তারপরই তীব্র বিস্ফোরণ, কর্নাটকে মৃত একই পরিবারের ৬ জন
-
‘নিজে ড্রাইভ করে গড়িয়াহাটে শপিং করি,’ পুজো নিয়ে আড্ডায় দিতিপ্রিয়া
-
সিনেমা হলের মধ্যেই অবাধ যৌনতা! ‘প্রান্তিকে’ একী কাণ্ড, হুলস্থুল তেহট্টে
-
বিরাট সিদ্ধান্ত বিসিসিআইয়ের, ভারতীয় দলের কোচ হলেন বালাজি!