Bangladesh

ভারতীয় ‘আরশোলা’য় অনুপ্রাণিত! বাংলাদেশে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে ‘ব্রয়লার চিকেন পার্টি’

১৪ জুলাই সামাজিকমাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি ফেসবুক পেজ খোলে বাংলাদেশের জেন-জিরা।

সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ২১:৪৬

options
link
ভারতীয় ‘আরশোলা’য় অনুপ্রাণিত! বাংলাদেশে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে ‘ব্রয়লার চিকেন পার্টি’
বাংলাদেশে 'ব্রয়লার চিকেন পার্টি'র অভ্যুত্থান

‘আরশোলা’য় অনুপ্রাণিত বাংলাদেশ! ভারতের ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আদলে সেদেশে গঠন হল ‘ব্রয়লার চিকেন পার্টি।’ বাংলাদেশে সম্প্রতি ‘ফার্মের মুরগি’ এই মন্তব্য নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেছে পড়ুয়ারা। অভিযোগ, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলা হয়েছে। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই অডিও। এর জেরেই সেখানে জন্ম হল ‘ব্রয়লার চিকেন পার্টি’।

Advertisement

১৪ জুলাই সামাজিকমাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি ফেসবুক পেজ খোলে বাংলাদেশের জেন-জিরা। উল্লেখ্য, বর্ষার মরশুমে বাংলাদেশে দুর্যোগ চলছে। বহু এলাকা জলমগ্ন। এর মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন করছে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। ‘ব্রয়লার চিকেন পার্টি’ ফেসবুক পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, ভারতের সর্বোচ্চ আদালতের একটি মন্তব্যকে কেন্দ্র করে গঠিত হয়েছিল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। নিট প্রশ্নফাঁস কাণ্ডে আন্দোলনে নেমে তারা এখন খবরে। ২০২৬ সালের ১৬ মে গঠিত হয়েছিল সিজেপি। এর প্রতিষ্ঠাতা আম আদমী পার্টির প্রাক্তন সামাজিকমাধ্যম কৌশলবিদ অভিজিৎ দিপক। এবার সেই আরশোলায় অনুপ্রাণীত বাংলাদেশের জেন-জিরা। এমনকী নতুন ‘দল’ও গঠন করে ফেলল তারা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.